Sunday, August 16, 2026
বাড়ি রাজ্য উচ্চ আদালতের রায় কার্যকর করতে সরকারের কাছে দাবি কংগ্রেসের

উচ্চ আদালতের রায় কার্যকর করতে সরকারের কাছে দাবি কংগ্রেসের

উচ্চ আদালতের রায় কার্যকর করতে সরকারের কাছে দাবি কংগ্রেসের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ জানুয়ারি :সম্প্রতি উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ একটি ঐতিহাসিক রায় প্রদান করে। টেট শিক্ষকদের দায়ের করা রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে রায় প্রদান করতে গিয়ে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে নির্দেশ দেয় যে, শিক্ষক কর্মচারীদের নিয়মিত বেতন ক্রমে চাকুরী প্রদানের পর ৫ বছর স্থায়ী বেতন ক্রমে চাকুরী করতে বাধ্য করা হয়েছে, তা সংবিধান বিরোধী। উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় নিয়মিত বেতনক্রমে চাকুরী পাওয়ার পর ৫ বছর স্থায়ী বেতনে চাকুরী নয় চাকুরির প্রথম দিন থেকে তাদেরকে নিয়মিত বেতনক্রম দিতে হবে।

 বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে উচ্চ আদালতের এই রায়কে যুগান্তকারি রায় বলে দাবি করা হয়। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র প্রবীর চক্রবর্তী জানান উচ্চ আদালতের এই রায় অনেকের মুখোশ খুলে দিয়েছে। তিনি রাজ্য সরকারের নিকট দাবি জানান কোন ধরনের তালবাহানা না করে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চের রায় কার্যকর করার জন্য।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha