Friday, October 16, 2026
বাড়ি রাজ্য দুর্ঘটনা শিকার হলেন দুইজন স্কুল শিক্ষক

দুর্ঘটনা শিকার হলেন দুইজন স্কুল শিক্ষক

দুর্ঘটনা শিকার হলেন দুইজন স্কুল শিক্ষক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ ডিসেম্বর :  শুক্রবার পানিসাগরে সড়ক দুর্ঘটনা শিকার হলেন দুইজন স্কুল শিক্ষক। এই পথ দুর্ঘটনাটি ঘটে পানিসাগর মহকুমার অন্তর্গত জলাবাসা থেকে  দামছড়া কর্মস্থলে যাওয়ার সময়, কেউড়ী নবরূপ ক্লাব সংলগ্ন রাস্তায় দুর্ঘটনার শিকার হন দুজন স্কুল শিক্ষক। জানা যায়, শুক্রবার সকাল বেলা ধর্মনগর কৃষ্ণপুর নিবাসী।

শিক্ষক বিধান দেবনাথ ও জলাবাসা নয়দ্রোন নিবাসী শিক্ষক পরিমল দেবনাথ প্রতিদিনের মতন TR05D9388 নাম্বারের অ্যাভেঞ্জার বাইক নিয়ে ঘটনাস্থলে আসলে উনার সামনে দিকে একই অভিমুখে যাচ্ছিল TR05D1639 নাম্বারের মালবাহী অটো গাড়ি। হঠাৎ করে সামনে থাকা একটি মালবাহী অটো গাড়িটি ডান পাশ থেকে বাম পাশে মোর নিয়ে গ্রামের রাস্তায় ঢোকার চেষ্টা করলে পেছন থেকে আসা দুজন শিক্ষক বাইক নিয়ে গাড়িটির ডান পাশের দরজায় সজোরে ধাক্কা লাগে। সাথে সাথেই বাইক আরোহ দুজন শিক্ষক মাটিতে লুটে পড়ে এবং বাইকটির সামনের সকার দুটি ভেঙে যায়। তৎপর মালবাহী অটোরিকশাচালক আহত দুজন আহত শিক্ষককে অন্য একটি টমটম গাড়ি দিয়ে জ্বলাবাসা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে।

বাইক চালক শিক্ষক বিধান নাথ এর একটি পা ভেঙে যায়। এবং শিক্ষক পরিমল দেবনাথ অল্পবিস্ত্র আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে পানিসাগর আরক্ষা দপ্তরের কর্মীগণ ঘটনাস্থল সহ  জলাবাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এসে আহত শিক্ষকদের সাথে কথা বলেন। দুর্ঘটনার তদন্ত সাপেক্ষে বাইক ও মালবাহী অটোরিকশা পানিসাগর থানায় নিয়ে আসেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha