Friday, October 16, 2026
বাড়ি রাজ্য অশালীন আচরণে গ্রেফতার ১

অশালীন আচরণে গ্রেফতার ১

অশালীন আচরণে গ্রেফতার ১

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ ডিসেম্বর :  ধর্মনগর থানার অন্তর্গত পূর্ব হুরুয়া গ্রামে এক ষষ্ঠ শ্রেণীর নাবালিকা ছাত্রীর উপর গুরুতর অশালীন আচরণের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাপ্ত অভিযোগ অনুযায়ী, স্কুলের পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার পথে অভিযুক্তরা ওই নাবালিকাকে একটি দোকানে ডেকে নেয়। সেখানেই তার সঙ্গে অশালীন আচরণ করার চেষ্টা করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি বুঝতে পেরে নাবালিকা কোনওরকমে নিজেকে রক্ষা করে ঘটনাস্থল থেকে পালিয়ে বাড়িতে পৌঁছে গোটা ঘটনা পরিবারের সদস্যদের জানায়।

ঘটনার পর নাবালিকাকে শারীরিক ও মানসিক আঘাতের কারণে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। পরে পরিবারের পক্ষ থেকে বিষয়টি প্রশাসনকে অবগত করা হলে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্তদের মধ্যে একজন পূর্ব হুরুয়া গ্রামের বাসিন্দা রণজিৎ পাল চৌধুরী এবং অপরজন উত্তর হুরুয়া গ্রামের বাসিন্দা অসিত ধর বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ও মহিলা থানার পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করে। মহিলা থানার অফিসার ইনচার্জ শিপ্রা দাস জানিয়েছেন, গোটা ঘটনায় সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং অপর অভিযুক্তের খোঁজে তল্লাশি অভিযান জারি রয়েছে। এদিকে বিধায়ক যাদব লাল নাথ পূর্ব হুরুয়ায় আক্রান্ত নাবালিকার বাড়িতে যান।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha