Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের ডেপুটেশন

উপজাতি গণমুক্তি পরিষদের ডেপুটেশন

উপজাতি গণমুক্তি পরিষদের ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ ডিসেম্বর :  সাত দফা দাবিতে বুধবার তেলিয়ামুড়া মহকুমা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের তেলিয়ামুড়া বিভাগীয় কমিটি। সংগঠনের পক্ষ থেকে এসডিএম-এর হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন সংগঠনের নেতৃত্ব অরুণ দেববর্মা, অর্পণা কলই ও রতন কিশোর জমাতিয়া।

মূলত দাবি ১২৫ তম সংবিধান সংশোধনী কার্যকর করে স্বশাসিত জেলা পরিষদ এডিসি-কে আরও আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা, ককবরক ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করা, নাগরিকত্ব সংশোধনী আইন ও সংশোধিত বন আইন বাতিলের দাবি জানানো হয়েছে। এদিন ডেপুটেশনের আগে সিপিআইএম-এর তেলিয়ামুড়া বিভাগীয় কার্যালয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। পরে কর্মী-সমর্থকদের নিয়ে তেলিয়ামুড়া বাজারে একটি মিছিল সংগঠিত করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে শেষে তিন সদস্যের প্রতিনিধি দল মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছে সাত দফার দাবি সনদ জমা দেয়। তারা জানান যদি অবিলম্বে দাবি গুলি পূরণ না হয় তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha