Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য ক্ষুদিরাম বসুর ১৩৬ তম জন্ম বার্ষিকী উদযাপন

ক্ষুদিরাম বসুর ১৩৬ তম জন্ম বার্ষিকী উদযাপন

ক্ষুদিরাম বসুর ১৩৬ তম জন্ম বার্ষিকী উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ ডিসেম্বর : স্বাধীনতা সংগ্রামী ক্ষুদিরাম বসুর ১৩৬ তম জন্ম বার্ষিকী উদযাপন করা হয় বুধবার। এদিন উজ্জয়ন্ত প্রাসাদের সামনে যথাযথ মর্যাদা সাথে দিনটি উদযাপন করা হয় ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে। সংগঠনের সম্পাদক হরকিশোর ভৌমিক বলেন, ক্ষুদিরাম বসু ১৮৮৯ সালের ৩ ডিসেম্বর মেদিনীপুর জেলার হাবিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

 অল্প বয়সেই বাবা-মা মারা গেলে তিনি বড় বোনের কাছে মানুষ হন। ১৯০৮ সালে মুজাফফরপুর ষড়যন্ত্র মামলায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। ১৯০৮ সালে, প্রফুল্ল চাকির সাথে ক্ষুদিরাম ব্রিটিশ ম্যাজিস্ট্রেট ডগলাস কিংসফোর্ডকে হত্যা করার চেষ্টা করেন। তারা ভেবেছিলেন যে কিংসফোর্ড একটি গাড়িতে ছিলেন, কিন্তু আসলে তিনি অন্য গাড়িতে ছিলেন। এই ঘটনায় দুজনের মৃত্যু হয় এবং ক্ষুদিরাম গ্রেপ্তার হন। মাত্র ১৮ বছর বয়সে ১১ আগস্ট তাকে ফাঁসি দেওয়া হয় বলে জানান

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha