Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ ডিসেম্বর :আটক নাবালিকার উপর শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তি। গ্রেফতার হয়েছে বোধজংনগর থানাধীন আমতলী এলাকা থেকে। অভিযুক্তের নাম জহর মিয়া (৫০)। তার বাড়ি সোনামুড়া তামসাবাড়ী এলাকায়। সোনামুড়া থানার ওসি জানান, সোমবার বিকাল পৌনে চারটা নাগাদ নাবালিকার মা ও বাবা দুজনেই বাড়িতে ছিলেন না। ঘরে মেয়েটি পড়াশোনা করছিল।

সে সময় অভিযুক্ত জহর মিয়া ঘরে প্রবেশ করে মেয়ের মুখ চাপা দিয়ে ধরে অভাব্য আচরণ করে। তখন চিৎকার দিয়ে অভিযুক্তকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের হয়ে বাথরুমে গিয়ে নিজেকে সুরক্ষিত করে উনার মেয়ে। পরবর্তী সময়ে চিৎকার শুনে তার ঠাকুরমা ছুটে এসে অভিযুক্তকে ঘরের ভেতর থেকে বের হতে দেখে। তারপর পরিবারের লোকজনদের গোটা বিষয়টি অবগত করে নাবালিকা মেয়েটি। সোনামুড়া থানায় শ্লীলতাহানির  অভিযোগ দায়ের করেন বাড়ির লোকজনেরা।তারপর মঙ্গলবার রাতে অভিযুক্তকে আমতলী এলাকা থেকে আটক করা হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha