Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য উচ্ছেদ করতে গিয়ে এলাকাবাসীর বাধা প্রাপ্ত হয়ে ফিরে আসলো প্রশাসন

উচ্ছেদ করতে গিয়ে এলাকাবাসীর বাধা প্রাপ্ত হয়ে ফিরে আসলো প্রশাসন

উচ্ছেদ করতে গিয়ে এলাকাবাসীর বাধা প্রাপ্ত হয়ে ফিরে আসলো প্রশাসন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ ডিসেম্বর :বুধবার সাব্রুম মহকুমা সাতচাঁদ আর.ডি. ব্লকের অন্তর্গত কাঁঠালছড়ি গ্রাম পঞ্চায়েতের মদনমোহন পল্লী দাস পাড়াতে ১০ পরিবারকে উচ্ছেদ করতে প্রশাসন হাজির। দখলদারীরা জমি ছাড়তে রাজি নয়, প্রয়োজনে মরতে রাজি। এই নিয়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। ভূমিহীন ১০ পরিবারের দাবি তারা সরকারকে জায়গার খাজনা দেয়। কিন্তু বছরখানেক আগে এক মহিলা দাবি করেন এই জমি তাদের পিতৃ সম্পত্তি। সরকারের পক্ষ থেকে নাকি প্রায় ১০ কানি জমি অ্যালটমেন্ট হিসেবে দিয়েছিল।

 এখানেই প্রশ্ন যদি ১০ বছর আগে ওই জায়গায় অ্যালার্টমেন্ট দিয়ে থাকে সরকার তাহলে দীর্ঘ বছর ধরে যে সকল পরিবার ও স্থানে বসবাস করছে তাদের কেন অ্যালটমেন্ট দেওয়া হলো না। এই জমিতে যে বসবাস করেন না তাকে কি করে এলোটমেন্ট দেওয়া হল। এ নিয়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। শেষ পর্যন্ত এলাকার এই দশ পরিবার ও এলাকার লোকজনদের চাপের মুখে পড়ে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও পিছু হাঁটতে বাধ্য হয় পুলিশ প্রশাসন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ১০ পরিবারের ১০ জন ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। সরকারি কাজে বাঁধা দিয়েছে তারা। আইন অনুযায়ী তাদের গ্রেপ্তার করার পর দশ পরিবার উচ্ছেদ করা হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha