Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য এস.এফ.আই -র ডেপুটেশন

এস.এফ.আই -র ডেপুটেশন

এস.এফ.আই -র ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ নভেম্বর : ভারতের ছাত্র ফেডারেশনে রাজ্য কমিটি পক্ষ থেকে শুক্রবার ডেপুটেশন প্রদান করা হয় ওবিসি কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকট। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক সৃজন দেব। তিনি বলেন, রাজ্যে গত ২০২৪-২৫ সালের ওবিসি ছাত্রদের স্কলারশিপ দীর্ঘ দিন ধরে আটকে আছে।

এই স্কলারশিপের উপর নির্ভর করে ওবিসি ছাত্রদের বড় অংশ তাদের পড়াশোনার খরচ বহন করেন। স্কলারশিপ আটকে থাকায় ছাত্ররা বিপাকে পড়েছে, কিভাবে তাদের পড়াশোনার খরচ বহন করবে সেটা বুঝে উঠতে পারছে না।ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির দাবি অতিসত্বর যাতে ওবিসি দপ্তর থেকে ছাত্রদের বকেয়া স্কলারশিপ মিটিয়ে দেওয়া হয়। নাহলে আন্দোলনে নামতে বাধ্য হবে বলে জানান।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha