Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য ৮.৪ গ্রাম ব্রাউন সুগার সহ ধৃত মহিলা

৮.৪ গ্রাম ব্রাউন সুগার সহ ধৃত মহিলা

৮.৪ গ্রাম ব্রাউন সুগার সহ ধৃত মহিলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ নভেম্বর :  বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ পশ্চিম থানার পুলিশের হাতে আটক এক মহিলা। ধৃত মহিলার নাম মাধবী দেববর্মা। তার কাছ থেকে উদ্ধার হয় ৮.৪ গ্রাম ব্রাউনসুগার। সোমবার পশ্চিম আগরতলা থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে সদর মহকুমা পুলিশ আধিকারিক জানান গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম থানার পুলিশ জানতে পারে এক মহিলা কৃষ্ণনগর সহ তার আশপাশ এলাকায় নেশা সামগ্রী বিক্রয় করছে।

সেই সংবাদের উপর ভিত্তি করে পশ্চিম থানার পুলিশ রবিবার রাতে ওল্ড কালি বাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা মাধবী দেববর্মাকে আটক করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৮.৪ গ্রাম ব্রাউনসুগার। উদ্ধার হওয়া ব্রাউনসুগারের বাজার মূল্য আনুমানিক ১ লক্ষ টাকা হবে। সোমবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃত মাধবী দেববর্মাকে আদালতে সোপর্দ করে পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha