Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য শ্রম ভবনে অনুষ্ঠিত হল চাকুরি মেলা

শ্রম ভবনে অনুষ্ঠিত হল চাকুরি মেলা

শ্রম ভবনে অনুষ্ঠিত হল চাকুরি মেলা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ নভেম্বর : দিন দিন মাথা চাড়া দিয়ে উঠছে বেকার সমস্যা। প্রতিদিন বেকার সমস্যা নিয়ে সরকারকে এক হাত নিচ্ছে বিরোধীরা। এর মধ্যে মঙ্গলবার শ্রম ভবনে অনুষ্ঠিত হল চাকুরি মেলা। ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের অধীন রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার, ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, আগরতলার ব্যবস্থাপনায় অফিস লেনস্থিত শ্রম ভবন প্রাঙ্গনে বেসরকারি কোম্পানিতে নিয়োগের জন্য চাকুরি মেলা অনুষ্ঠিত হয়।

এইদিনের চাকুরি মেলায় লাইফ ইন্সুরেন্স, সিকিউরিটি এজেন্সি, ফোন পে লিমিটেড সহ মোট ৫ টি কোম্পানিতে ৮ টি ক্যাটাগরিতে মোট ১৩৫ জন যুবক-যুবতীকে নিয়োগ করা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ই এস এন্ড এম পি দপ্তরের অধিকর্তা অসীম সাহা জানান কিছুদিন পরপরই চাকুরি মেলার আয়োজন করা হয়। এই সকল চাকুরি মেলায় ভালো সাড়া পাওয়া যায়। রাজ্যের বেকার যুবক-যুবতীদের কর্মক্ষমতা দেখে বহি রাজ্যের কোম্পানি গুলিও তাদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। ডিসেম্বর মাসে রাজ্যে অনুষ্ঠিত হবে মেগা চাকুরি মেলা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha