Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য রাজ্যের গাঁজা আটক করলো আসাম পুলিশ

রাজ্যের গাঁজা আটক করলো আসাম পুলিশ

রাজ্যের গাঁজা আটক করলো আসাম পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ সেপ্টেম্বর :  আগরতলা থেকে ৩০ লক্ষাধিক টাকার গাঁজা নিয়ে প্রাচারের সময় আসাম চুড়াইবাড়ি থানার পুলিশের হাতে আটক গাঁজা বুঝাই লরি। ফলে প্রকাশ্যে এলো ত্রিপুরা পুলিশের ভূমিকা। জানা যায়, NL 01 AA 4976 নাম্বারের একটি কন্টেনার লরি আগরতলা থেকে অসমে প্রবেশ করার সময় অসম চুরাইবাড়ি পুলিশের সন্দেহ হয়। গাড়িটিতে একটি গোপন ক্যাবিন ছিল। সেই ক্যাবিনে লুকিয়ে রাখা ছিল গাঁজাগুলি।

 প্রায় ২৭৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা আটক হয়। চালক পংকজ কুমার ও সহ চালক মণিষ কুমারকে গ্রেপ্তার করে পুলিশ। তারা দুজনেই বিহারের হাতালগড়া পাটনার বাসিন্দা। অসম চুরাইবাড়ি থানার পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পারে গাঁজা গুলি আগরতলা থেকে পাটনায় পাচার করার চেষ্টা করেছিল। পুলিশ দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আটককৃত গাঁজার পরিমাণ ৩০ লক্ষাধিক টাকা হবে বলে জানায় পুলিশ। তবে রীতিমতো প্রশ্ন উঠেছে আগরতলা থেকে রাজ্যর এতগুলি থানা কিভাবে অতিক্রম করেছে গাড়িটি। রাজ্য পুলিশ যদি সক্রিয় হতো তাহলে এভাবে প্রাচার হতো না। এবং অধিকাংশ থানা জাতীয় সড়কের উপর।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha