Saturday, August 15, 2026
বাড়ি রাজ্য ত্রিপুরা আন অর্গানাইজড ওয়ার্কার কংগ্রেস জেলা কমিটির বৈঠক

ত্রিপুরা আন অর্গানাইজড ওয়ার্কার কংগ্রেস জেলা কমিটির বৈঠক

ত্রিপুরা আন অর্গানাইজড ওয়ার্কার কংগ্রেস জেলা কমিটির বৈঠক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ সেপ্টেম্বর : রবিবার অল ত্রিপুরা আন অর্গানাইজড ওয়ার্কার কংগ্রেস জেলা কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বভারতীয় কংগ্রেসের সম্পাদিকা জারিতা লাইফ্রাং -এর পৌরহিত্যে এদিন বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন কংগ্রেস ভবনে বৈঠকে উপস্থিত ছিলেন অসংরক্ষিত শ্রমিকরা।

বৈঠকের পর সর্বভারতীয় কংগ্রেসের সম্পাদিকা জারিতা লাইফ্রাং জানান, রাজ্যে অনিয়মিত কর্মী তথা আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। তাই তাদের ঐক্যবদ্ধ করে আগামীদিনে লড়াই ময়দান থেকে দাবি দেওয়া পূরণ করার জন্য এই দিনের বৈঠক। এবং আগামী দিনে কংগ্রেস সরকারের প্রতিষ্ঠিত হয়ে তাদের দাবি দেওয়া পূরণ করবে বলে এদিন আশ্বস্ত করেন জারিতা লাইফ্রাং ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha