Tuesday, October 13, 2026
বাড়ি রাজ্য দীপাবলি উপলক্ষে আগরতলা সোনারতরি হোটেলর পক্ষ থেকে  বৃদ্ধাশ্রমের মায়েদের দুপুরের আহার ও শিত বস্ত্র বিতরণ

দীপাবলি উপলক্ষে আগরতলা সোনারতরি হোটেলর পক্ষ থেকে  বৃদ্ধাশ্রমের মায়েদের দুপুরের আহার ও শিত বস্ত্র বিতরণ

দীপাবলি উপলক্ষে আগরতলা সোনারতরি হোটেলর পক্ষ থেকে  বৃদ্ধাশ্রমের মায়েদের দুপুরের আহার ও শিত বস্ত্র বিতরণ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ অক্টোবর :   রাজ্যের সুপরিচিত তারকা চিহ্নিত হোটেল সোনারতরী আলোর উৎসব দিপাবলী উপলক্ষে সামাজিক কাজে এগিয়ে এলো। বৃহস্পতিবার সংস্থার পক্ষ থেকে আপনাঘর আবলম্বন বৃদ্ধাশ্রমে গিয়ে বৃদ্ধা মায়েদের হাতে কিছু শিতবস্ত্র ও দুপুরের খাবার তুলে দেওয়া হয়৷ এই কর্মসূচির বিষয়ে বলতে গিয়ে হোটেলের কর্নধার বলেন, সামাজে চলতে গেলে সকলকে নিয়ে চলতে হয়।

 এই কর্মসূচির মাধ্যমে আগামী প্রজন্মকে একটা বার্তা দেওয়ার প্রয়াস নেওয়া হয়েছে মাত্র। সমাজে প্রত্যেকের স্ব স্ব অভস্থান থেকে এধরণের কাজে এগিয়ে আসা উচিত। সোনারতরী হোটেল সর্বদাই সামাজিক দায়বদ্ধতা নিয়ে কিছু না কিছু করে থাকে।

 এর মাধ্যমে একটা আত্মিক তৃপ্তি পাওয়া যায়। পাশাপাশি আমাদের আগামী প্রজন্মকে একটা শিক্ষার পরবেশও তৈরি করা যায়। আমরা সমাজবদ্ধ জীব, সমাজের প্রতি আমাদের সকলের দায়বদ্ধতা রয়েছে।  আজকে যারা পরিস্থিতির শিকার হয়ে এখানে এসেছেন তারা সমাজের আয়না, তাদের পাশে থাকতে পারলে সুষ্ঠ সমাজ গড়ে তোলা যেতে পারে, তাই এই কাজ বিগত দিনেও সোনারতরী হোটেল করেছে আগামী দিনেও চালিয়ে যাওয়ার প্রচেষ্টা জারী থাকবে বলেও জানান তিনি ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha