Wednesday, October 14, 2026
বাড়ি রাজ্য মহিলা কংগ্রেসের ডেপুটেশন

মহিলা কংগ্রেসের ডেপুটেশন

মহিলা কংগ্রেসের ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ অক্টোবর :রাজ্যের চলছে সুশাসন। সুশাসন জামানায় মহিলা সংক্রান্ত কুকর্মে জড়ালেন শাসক দলের নেতা। কিন্তু বিচার মিলছে না নির্যাতনের শিকার হওয়া দুই নাবালিকা সহ গোটা পরিবারের। এরই প্রতিবাদে মঙ্গলবার পূর্ব আগরতলা মহিলা থানায় ডেপুটেশন প্রদান করল প্রদেশ মহিলা কংগ্রেস। ঘটনার বিবরণে জানা যায় দুর্গা পূজার চাঁদার জন্য ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের বিবেকানন্দ আবাসনের এক রিক্সা চালককে মারধর করা হয়। পাশাপাশি এই রিক্সা চালকের মেয়ের শ্লীলতাহানি করে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের ১ নং বুথের সভাপতি শিবু সাহা। এই নিয়ে পূর্ব আগরতলা মহিলা থানায় মামলা দায়ের করা হয়। কিন্তু অজ্ঞাত কারনে পুলিশ এখনো অভিযুক্তকে গ্রেপ্তার করে নি।

 তাই অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার পূর্ব আগরতলা মহিলা থানায় ডেপুটেশান প্রদান করে প্রদেশ মহিলা কংগ্রেস। প্রদেশ মহিলা কংগ্রেসের এক সদস্যা জানান ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের ১ নং বুথের সভাপতি শিবু সাহা এক নাবালিকার শ্লীলতাহানি করেছে। পূর্ব আগরতলা মহিলা থানায় মামলা দায়ের করার পরও পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় নি। তাই এইদিন পূর্ব আগরতলা মহিলা থানায় ডেপুটেশান প্রদান করা হয়েছে। তিনি আরও অভিযোগ করেন প্রদেশ বিজেপির সহসভানেত্রী পাপিয়া দত্ত নাবালিকার বাড়িতে গিয়ে চাপ দিচ্ছেন বিষয়টি মিমাংসা করে নেওয়ার জন্য।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha