Friday, August 14, 2026
বাড়ি রাজ্য ২৯৮৩ টি পূজার মধ্যে ৮৭৯ টি প্রতিমা নিরঞ্জন হয়েছে বৃহস্পতিবার

২৯৮৩ টি পূজার মধ্যে ৮৭৯ টি প্রতিমা নিরঞ্জন হয়েছে বৃহস্পতিবার

২৯৮৩ টি পূজার মধ্যে ৮৭৯ টি প্রতিমা নিরঞ্জন হয়েছে বৃহস্পতিবার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ অক্টোবর :বৃহস্পতিবার দীর্ঘ রাত পর্যন্ত আগরতলা দশমী ঘাটে চলে প্রতিমা নিরঞ্জন। এদিন সন্ধ্যা থেকেই দশমী দেখার জন্য আগরতলা শহরের বটতলা, জয়নগর এবং প্যারাডাইস চৌমুহনী এলাকায় রাস্তার দুপাশে জড়ো হয় মানুষ। দীর্ঘ রাত পর্যন্ত এই দশমীর চলে শহরে। অধিকাংশই ছিল বনেদী বাড়ির দশমী। অধিকাংশ ক্লাব শুক্রবার এবং শনিবার দশমীতে শামিল হবে।

 বৃহস্পতিবার রাত এগারোটা পর্যন্ত পশ্চিম ত্রিপুরা জেলার ৭৭২ টি পূজার মধ্যে ৩৭১ টি প্রতিমা বিসর্জন হয়েছে। অন্যান্য জেলার মধ্যে উত্তর ত্রিপুরা জেলায় ২৭৫টি পূজার মধ্যে ১৬০ টি, ঊনকোটি জেলায় ২২০ টি পূজার মধ্যে ৫৯ টি, ধলাই জেলায় ২৫৮ টির মধ্যে ৫৭ টি, খোয়াই জেলায় ৩৯৭ এর মধ্যে ৭৭ টি, সিপাহীজলা জেলায় ৪১১ টির মধ্যে ৭১ টি, গোমতী জেলায় ৩৮২টির মধ্যে ৩৬ টি, দক্ষিণ ত্রিপুরা জেলায় ২৬৮ টির মধ্যে ৪৮ টি প্রতিমা নিরঞ্জন হয়েছে। সর্বমোট ২৯৮৩ টি পূজার মধ্যে ৮৭৯ টি প্রতিমা নিরঞ্জন হয়েছে। শনিবার আগরতলা শহরে কার্নিভাল। ইতিমধ্যে সমস্ত প্রস্তুতি নিয়েছে প্রশাসন। তবে প্রতিবছর শহরে কার্নিভাল ঘিরে একাধিক ঘটনা প্রশাসনকে প্রশ্নের মুখে দাঁড় করায়। এবছর যাতে এই ঘটনাগুলি এড়ানো যায় তার জন্য প্রশাসন থেকে সজাগ দৃষ্টি থাকবে বলে দাবি করছে। এখন দেখার বিষয় প্রশাসন কতটা সজাগ দৃষ্টি থাকে কার্নিভালের দিন। পাশাপাশি এই দিন শহরবাসী যানজটের জন্য ব্যাপক সমস্যায় পড়ে। এই যানজট এড়াতে প্রশাসন কতটা সক্রিয় থাকে সেটাই লক্ষনীয় বিষয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha