Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য শিক্ষকের দাবিতে কচিকাঁচাদের দীর্ঘ ছয় ঘন্টা সড়ক অবরোধ

শিক্ষকের দাবিতে কচিকাঁচাদের দীর্ঘ ছয় ঘন্টা সড়ক অবরোধ

শিক্ষকের দাবিতে কচিকাঁচাদের দীর্ঘ ছয় ঘন্টা সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ সেপ্টেম্বর : বিদ্যালয়ে শিক্ষকের দাবিতে লালজুরি এলাকায় কাঞ্চনপুর-ধর্মনগর সড়ক অবরোধ করল ছাত্রছাত্রীরা। সোমবার সকাল সাতটা থেকে লালজুড়ি এলাকার উজান মাছমারা হাই স্কুলের ছাত্র-ছাত্রীরা বিক্ষোভে সামিল হয়। দীর্ঘ ছয় ঘন্টা সড়ক অবরোধ চলে। ছাত্রছাত্রীদের অভিযোগ, বিদ্যালয়ে দুই শতাধিক ছাত্র-ছাত্রী থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে প্রাথমিক বিভাগ সহ মাত্র ৭ জন শিক্ষক পাঠদান করছেন। যার ফলে অনেক সময় ক্লাস হয় না। ফলে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে ছাত্রছাত্রীরা।

 তাদের আরও অভিযোগ এই বিষয়ে বারবার প্রশাসনকে জানানো হলেও কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি। যার ফলে আজ এক প্রকার বাধ্য হয়ে লালজুরির প্রেমতলা এলাকায় কাঞ্চনপুর-ধর্মনগর সড়ক অবরোধ করে ছাত্র-ছাত্রীরা। তাদের দাবি অবিলম্বে বিদ্যালয় পর্যাপ্ত শিক্ষক প্রদান করতে হবে। এদিকে অবরোধের ফলে ব্যস্ততম কাঞ্চনপুর ধর্মনগর সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ছাত্র ছাত্রীদের সড়ক অবরোধের খবর পেয়ে জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক পি রঞ্জন ত্রিপুরার নির্দেশে অবরোধ স্থলে ছুটে আসেন শিক্ষা দপ্তরের এক প্রতিনিধি দল। পরবর্তী সময় তাদের লিখিত আশ্বাসে দুপুর ১২ টার নাগাদ অবরোধ তুলে নেয় ছাত্রছাত্রীরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha