Wednesday, August 12, 2026
বাড়ি জাতীয় হিমাচলকে ‘বিপর্যস্ত রাজ্য’ ঘোষণা মুখ্যমন্ত্রীর, ভূমিধসে আরও ৪ জনের মৃত্যু শিমলায়

হিমাচলকে ‘বিপর্যস্ত রাজ্য’ ঘোষণা মুখ্যমন্ত্রীর, ভূমিধসে আরও ৪ জনের মৃত্যু শিমলায়

হিমাচলকে ‘বিপর্যস্ত রাজ্য’ ঘোষণা মুখ্যমন্ত্রীর, ভূমিধসে আরও ৪ জনের মৃত্যু শিমলায়

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০১ সেপ্টেম্বর ।। লাগাতার বৃষ্টিতে বেহাল অবস্থা হিমাচল প্রদেশের। হড়পাবান ও ভূমিধসে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগের জেরে এবার হিমাচলকে ‘বিপর্যস্ত রাজ্য’ হিসেবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। সোমবার দুর্যোগের জেরে রাজ্যের ক্ষয়ক্ষতির বিস্তারিত রিপোর্ট তুলে ধরে এই ঘোষণা করা হয়েছে। এদিকে রবিবার ভোররাতে নতুন করে ভূমিধসের কবলে পড়েছে শিমলার কোটখাই, জুব্বল ও জুঙ্গা এলাকায়। এই ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

গত সপ্তাহে হিমাচল রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, বর্ষার মরশুম শুরুর পর অর্থাৎ ২০ জুন থেকে হিমাচলে ৩২০ জনের মৃত্যু হয়েছে। বেশিরভাগ মৃত্যুর কারণ অতি বৃষ্টির জেরে ভূমিধস, হড়পা বান। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে হড়পা বানে ভেঙে গিয়েছে ঘরবাড়ি। বহু মানুষের মৃত্যু হয়েছে গাড়ি দুর্ঘটনায়। এর নেপথ্যেও পরোক্ষে রয়েছে অতিবৃষ্টি। রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়ে দুর্ঘটনার কবলে পড়েছে গাড়ি। রিপোর্টে বলা হয়েছে, গত একমাসে এই বৃষ্টির ফলে হিমাচল প্রদেশের পরিকাঠামো ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০০-র বেশি রাস্তা। এর সঙ্গে দুটি জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। ৫১টি জায়গায় পানীয় জলের পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। প্রায় ২.৫০ লক্ষ একর জমির ফসল নষ্ট হয়েছে। ৪০ হাজারের বেশি কৃষক এই দুর্যোগের জেরে বিপাকে পড়েছে। রাজ্যের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ৩ লক্ষ কোটি।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha