Friday, August 14, 2026
বাড়ি রাজ্য পঞ্চায়েতের প্রতিনিধিদের নিয়ে কর্মশালার আয়োজন

পঞ্চায়েতের প্রতিনিধিদের নিয়ে কর্মশালার আয়োজন

পঞ্চায়েতের প্রতিনিধিদের নিয়ে কর্মশালার আয়োজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ আগস্ট:  বুধবার ত্রি-স্তর পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে প্রজ্ঞাভবনে অনুষ্ঠিত হল রাজ্য স্তরের কর্মশালা। মুলত গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, নগর পঞ্চায়েত, পুর পরিষদ ও পুর নিগমের নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে এইদিনের সেমিনার অনুষ্ঠিত হয়।

 উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মণ, আগরতলা পুর নিগমের মেয়র দিপক মজুমদার সহ প্রশাসনিক আধিকারিকরা। অর্থ দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় এইদিনের সেমিনারের বিষয়ে বলতে গিয়ে জানান ষষ্ট অর্থ কমিশন জানুয়ারি মাস থেকে। রাজ্য অর্থ কমিশনের কাজ হচ্ছে ত্রি-স্তর পঞ্চায়েতের জন প্রতিনিধিদের পরামর্শ গ্রহণ করা। এবং সেই পরামর্শ গ্রহণ করার পর রাজ্য অর্থ কমিশন সিদ্ধান্ত গ্রহণ করে রাজ্য সরকারের সামনে তুলে ধরবে। রাজ্য সরকার সকল রিপোর্ট পর্যালোচনা করে যে সকল পরামর্শ গুলি গুরুত্ব মনে করবে, সেই গুলি গ্রহণ করবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha