Friday, August 14, 2026
বাড়ি রাজ্য হারিয়ে যাওয়া টাকা ব্যাগ মিললো সদ্য সন্তান প্রসব হওয়া পিতার

হারিয়ে যাওয়া টাকা ব্যাগ মিললো সদ্য সন্তান প্রসব হওয়া পিতার

হারিয়ে যাওয়া টাকা ব্যাগ মিললো সদ্য সন্তান প্রসব হওয়া পিতার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ আগস্ট:  আগরতলা আই জি এম হাসপাতালে হারিয়ে যাওয়া টাকা পেল সুমন বিশ্বাস নামে এক যুবক। সেই টাকা আগরতলা পশ্চিম থানার পুলিশের কাছে জমা দেওয়া হলে সেই টাকা প্রকৃত মালিক উমান মিয়া সরকার নামে যুবকের হাতে তুলে দেওয়া হয়। জানা যায়, অম্পির হুমায়ুন মিয়া সরকার তার গর্ভবতী স্ত্রীকে আইজিএম হাসপাতালে ভর্তি করায়।

পাশাপাশি রাজধানীর দক্ষিণ চন্দ্রপুরের সুমন বিশ্বাসও তার স্ত্রীকে গর্ভবতী অবস্থায় আইজিএম হাসপাতালে ভর্তি করায়। এর মধ্যে হাসপাতালে হুমায়ুন মিয়া সরকার উনার মানি ব্যাগটি হারিয়ে ফেলে। বহু খোঁজাখুঁজি করেও না পেয়ে পশ্চিম থানার দ্বারস্থ হন তিনি। পশ্চিম থানার জৈনক পুলিশ কর্মী উনার সঙ্গে হাসপাতাল যান এবং মানিব্যাগটি খোঁজ করতে থাকেন। সেই সময় দক্ষিণ চন্দ্রপুর এলাকার সুমন বিশ্বাস পুলিশকে বলেন, একটি মানি ব্যাগ তিনি কুড়িয়ে পেয়েছে। পরে সেই মানিব্যাগ তুলে দেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha