Friday, November 6, 2026
বাড়ি জাতীয় খুঁটিতে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মৃত ৭, শোকপ্রকাশ রাষ্ট্রপতির

খুঁটিতে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মৃত ৭, শোকপ্রকাশ রাষ্ট্রপতির

খুঁটিতে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মৃত ৭, শোকপ্রকাশ রাষ্ট্রপতির

 



নয়াদিল্লি ও খুঁটি, ৬ নভেম্বর (হি.স.): ঝাড়খণ্ডের খুঁটি জেলায় বৃহস্পতিবার রাতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের। এই দুর্ঘটনায় শুক্রবার গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি মুর্মু এক্স-এ লিখেছেন, ঝাড়খণ্ডের খুঁটি জেলায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। আমি শোকার্ত পরিবারগুলির প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি। এই দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে কাররা-তোরপা মেন রোডের ওই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। শুক্রবার স্থানীয় সূত্রে জানা গেছে, কাররা থানা এলাকায় মেন রোডে এক স্কুটি চালক দুর্ঘটনার কবলে পড়েন। তাঁকে উদ্ধার করতে এলাকার লোকজন ছুটে যান। সেই সময়ে দ্রুত গতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উদ্ধারকারীদের চাপা দেন। ক্ষুব্ধ গ্রামবাসীরা শুক্রবার সকালে রেলওয়ে ক্রসিংয়ের কাছে পথ অবরোধ করেন। গ্রামবাসীরা দুর্ঘটনায় নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং সড়ক নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha