Thursday, November 5, 2026
বাড়ি জাতীয় দিল্লিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, মৃত ২, ধ্বংসস্তূপের নিচে আটকে বহু!

দিল্লিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, মৃত ২, ধ্বংসস্তূপের নিচে আটকে বহু!

দিল্লিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, মৃত ২, ধ্বংসস্তূপের নিচে আটকে বহু!

স্যন্দন ডিজিটাল ডেস্ক নভেম্বর ৫ : দিল্লিতে ফের বহুতল ভেঙে বিপর্যয়। হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মাণ তিনতলা বাড়ি। ঘটনায় এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে বহু। 


স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। এদিন চাওরি বাজার মেট্রো স্টেশনের কাছে গলি সিতারা এলাকায় অবস্থিত নির্মীয়মাণ বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এরপরই এলাকায় হুলস্থুল পড়ে যায়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে এখনও পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিহতরা হলেন চন্দরপাল (৬০) ও বিজয় কুমার (৩৩)। জানা গিয়েছে, গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।

সূত্রের খবর, এখনও ধ্বংসস্তূপের নিচে অনেকের আটকে থাকার আশঙ্কা রয়েছে। কিন্তু কী কারণে বাড়িটি ভেঙে পড়ল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, নির্মাণকাজ চলাকালীন পুরনো ছাদের একটি অংশ ভেঙে পড়ে। তারপর গোটা বাড়িটি ভেঙে এই বিপর্যয়। সম্প্রতিক অতীতে দিল্লির একাধিক স্থানে বাড়ি ভেঙে পড়ার ঘটনা প্রকাশ্যে এসেছে। মৃত্যু হয়েছে অনেকের। তার রেশ কাটতে না কাটতেই ফের বিপর্যয়। একের পর এক দুর্ঘটনায় দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে তোপ দেগেছে আপ।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha