Thursday, November 5, 2026
বাড়ি জাতীয় খাতায় কলমে নয়, আটক করার ২৪ ঘণ্টার মধ্যেই আদালতে হাজিরা ধৃতর, নির্দেশ সুপ্রিম কোর্টের

খাতায় কলমে নয়, আটক করার ২৪ ঘণ্টার মধ্যেই আদালতে হাজিরা ধৃতর, নির্দেশ সুপ্রিম কোর্টের

খাতায় কলমে নয়, আটক করার ২৪ ঘণ্টার মধ্যেই আদালতে হাজিরা ধৃতর, নির্দেশ সুপ্রিম কোর্টের

স্যন্দন ডিজিটাল ডেস্ক নভেম্বর ৫ : কোনও ব্যক্তিকে গ্রেপ্তার করার নয়, আটক করার ২৪ ঘণ্টার মধ্যেই তাঁকে হাজির করতে হবে আদালতে। অন্যথায় তাঁকে মুক্তি দিতে হবে। বৃহস্পতিবার একটি মামলার শুনানিতে এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট । সেই সঙ্গেই শীর্ষ আদালত জানিয়েছে, ম্যাজিস্ট্রেটকে অবশ্যই প্রকৃত আটকের তারিখ ও সময় নথিবদ্ধ করতে হবে এবং অনুচ্ছেদ ২২(২)-এর বিধান যথাযথভাবে পালন করা হয়েছে কি না, তাও যাচাই করতে হবে।


বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুয়ান এবং বিচারপতি অতুল এস চন্দুরকরের বেঞ্চে এদিন ছিল একটি মামলার শুনানি। এক ব্যক্তির অভিযোগ ছিল তাঁকে মাদক পাচার মামলায় আটক করা হয় ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর। যদিও খাতায় কলমে তাঁকে গ্রেপ্তার দেখানো হয় ৩০ সেপ্টেম্বর। তাঁর দায়ের করা মামলার শুনানিতেই এদিন এই রায় দিল বিচারপতিদের বেঞ্চ।


সব মিলিয়ে আজকের রায়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে-


১. ২৪ ঘণ্টার সময়সীমাটি আনুষ্ঠানিক গ্রেপ্তারের মুহূর্ত থেকে নয়, বরং প্রকৃতপক্ষে আটক হওয়ার মুহূর্ত থেকে শুরু হয়।


২. আদালতে হাজির না করে ২৪ ঘণ্টার বেশি সময় ধরে কাউকে আটকে রাখা হলে, তাঁকে অবিলম্বে মুক্তি দিতে হবে।


৩. কেবল আদালতে যাতায়াতের জন্য প্রয়োজনীয় সময়টুকু এই ২৪ ঘণ্টার হিসাব থেকে বাদ দেওয়া যেতে পারে।


৪. আটক এবং গ্রেপ্তারের মধ্যে কোনও কৃত্রিম পার্থক্য তৈরি করা সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য নয়।


৫. অনুচ্ছেদ ২২(২)-এর বাইরে তদন্তের সুবিধার্থে কোনো অতিরিক্ত সময়সীমা তথা বাফার পিরিয়ড তৈরি করা যাবে না।


৬. ২৪ ঘণ্টার মধ্যে হলেও, বিএনএসএস-এর ৫৮ নম্বর ধারা অনুযায়ী আটকাদেশটি যুক্তিসঙ্গত হতে হবে।


৭. ম্যাজিস্ট্রেটকে অবশ্যই প্রকৃত আটকের তারিখ ও সময় নথিবদ্ধ করতে হবে। পাশাপাশি অনুচ্ছেদ ২২(২)-এর বিধান যথাযথভাবে পালন করা হয়েছে কিনা, সেটা যাচাই করতে হবে।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha