Sunday, October 11, 2026
বাড়ি জাতীয় ছাড়া পেয়ে ভারতীয় পাসপোর্ট হাতে তোপ ধ্রুব রাঠির

ছাড়া পেয়ে ভারতীয় পাসপোর্ট হাতে তোপ ধ্রুব রাঠির

ছাড়া পেয়ে ভারতীয় পাসপোর্ট হাতে তোপ ধ্রুব রাঠির

স্যন্দন ডিজিটাল ডেস্ক ১১ অক্টোবর :  পুলিশ হেফাজত থেকে মুক্তি পেয়েই বিস্ফোরক ইউটিউবার ধ্রুব রাঠি । তাঁর দাবি, যেভাবে তাঁকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, সেটাকে ঠিক গ্রেপ্তারি বা আটক বলা যায় না। সেটাকে সোজা ভাষায় বলা যায়, কিডন্যাপ। তাছাড়া তিনি যে জার্মান নন, ভারতেরই নাগরিক, সেটার প্রমাণ হিসাবে নিজের ভারতীয় পাসপোর্টও প্রকাশ্যে আনলেন মোদি বিরোধী ইনফ্লুয়েন্সর।


শনিবার দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের আগেই গুরুগ্রামের বাড়ি থেকে আটক করা হয় ধ্রুব রাঠিকে। প্রায় ২০-২২ ঘণ্টা বাদে শনিবার রাতেই তাঁকে মুক্তি দেয় পুলিশ। তাঁকে আটক করা হয়নি। ফলে ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করারও প্রয়োজন পড়েনি। তবে দিল্লির এক পুলিশকর্তা জানিয়েছেন, আগামী দিনে যদি নিষেধাজ্ঞা উপেক্ষা করে তিনি ফের যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করেন, তাহলে তাঁকে গ্রেপ্তার করা হতে পারে বা তাঁর বিরুদ্ধে অন্য কোনও আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কার মতো তাঁকে প্রিভেন্টিভ অ্যারেস্ট বা সতর্কতামূলক গ্রেপ্তার করা হয়নি।

ছাড়া পেয়েই সোশাল মিডিয়ায় বিস্ফোরণ ঘটিয়েছেন রাঠি। নিজের ইউটিউব চ্যানেলে ভিডিও পোস্ট করে দাবি করেন, “আমাকে কিডন্যাপ করা হয়েছিল। আটক বা গ্রেপ্তার আমি বলব না। আটক করতে হলে পুলিশ উর্দি পরে আসত। গ্রেপ্তার করার হলে উপযুক্ত এফআইআর কপি নিয়ে আসত। কিন্তু আমাকে সাধারণ পোশাকের ২০-২২ জন গুন্ডা এসে টেনে হিঁচড়ে নিয়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে আমার কাছ থেকে ফোন কেড়ে নেওয়া হয়। ২০-২২ ঘণ্টা ফোন রাখতে দেওয়া হয়নি। সাধারণ পোশাকে যেভাবে আমাকে টেনে নিয়ে যাওয়া হল সেটা কিডন্যাপ করা।”


শুধু তাই নয়, নিজের নাগরিকত্ব নিয়েও যাবতীয় বিভ্রান্তি দূর করেছেন মোদি বিরোধী ইউটিউবার। শনিবার দিনভর সোশাল মিডিয়ায় দাবি করা হয়েছিল রাঠি ভারতীয় নাগরিক নন, জার্মান। তাই তিনি ভারতে ট্যুরিস্ট ভিসা নিয়ে এসে কোনও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন না। সেটা করলে ভিসার শর্ত লংঘন করা হবে। তবে এদিন ধ্রুব নিজের ভারতীয় পাসপোর্ট ভিডিওতে দেখিয়ে স্পষ্ট জানিয়েছেন, তিনি ভারতেরই বাসিন্দা।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha