স্যন্দন ডিজিটাল ডেস্ক ১১ অক্টোবর : দিল্লি থেকে নির্বিঘ্নে উড়েছিল ইন্ডিগোর বিমান। গন্তব্য ছিল চেন্নাই। কিন্তু মাঝপথে যাত্রীর হ্যান্ডে লাগেজে থাকা পাওয়ারব্যাঙ্কে বিস্ফোরণে বিপত্তি। দাউদাউ করে আগুন ধরে গেল যাত্রীআসনের মাথার কাছে থাকা হ্যান্ড লাগেজ রাখার তাকে। এই ঘটনায় মাঝআকাশে হুলস্থুল পড়ে যায়। আতঙ্কে দিশাহারা অবস্থা হয় যাত্রীদের। শেষ পর্যন্ত বিমানকর্মীদের তৎপরতায় আগুন নিভলেও চেন্নাইয়ের বদলে আগাভাগে হায়দরাবাদে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। যাত্রী এবং বিমানকর্মীরা সকলে সুস্থ আছেন বলেই জানা গিয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান