Saturday, October 10, 2026
বাড়ি জাতীয় জরুরি অবস্থার চেয়েও খারাপ, দেশে চলছে মোদীর একনায়কতন্ত্র : অরবিন্দ কেজরিওয়াল

জরুরি অবস্থার চেয়েও খারাপ, দেশে চলছে মোদীর একনায়কতন্ত্র : অরবিন্দ কেজরিওয়াল

জরুরি অবস্থার চেয়েও খারাপ, দেশে চলছে মোদীর একনায়কতন্ত্র : অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ১০ অক্টোবর (হি.স.): দিল্লি বিমানবন্দরে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-কে আটক করার ঘটনায় এবার কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। গোটা পরিস্থিতিকে ‘জরুরি অবস্থার চেয়েও ভয়াবহ’ বলে কটাক্ষ করার পাশাপাশি দেশে ‘একনায়কতন্ত্র’ চলছে বলে বিস্ফোরক অভিযোগ তুলেছেন তিনি।


শনিবার সামাজিক মাধ্যম এক্স-এ এক কড়া বার্তায় কেজরিওয়াল লেখেন, “এটা জরুরি অবস্থার চেয়েও খারাপ। এবার আনুষ্ঠানিকভাবে স্পষ্ট হলো যে, আমরা মোদীর শাসনে চূড়ান্ত একনায়কতন্ত্রের মধ্যে বাস করছি।”


বিমানবন্দরে বিমান থেকে নেমেই সিজেপি নেতাকে পুলিশের আটক করার পদক্ষেপকে নিশানা করে তিনি বলেন, “বিমান থেকে নামিয়ে এভাবে আটক করা আসলে সরকারের নজিরবিহীন ভয়েরই বহিঃপ্রকাশ।”


ভোট কারচুপির অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে এএপি সুপ্রিমো আরও লেখেন, “প্রধানমন্ত্রী মোদী ভালোভাবেই জানেন যে তিনি কেবল ‘ভোট চুরি’ করেই নির্বাচনে জিতেছেন। আর এখন গণতন্ত্রকে পুরোপুরি পিষে ফেলে নিজের সেই প্রতারণাকে রক্ষা করতে মরিয়া হয়ে উঠেছেন তিনি।”


বার্তার শেষভাগে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এবং রাজনৈতিক লড়াইয়ের সুর চড়িয়ে কেজরিওয়াল তোপ দাগেন, “জ্ঞানেশকে তো পদত্যাগ করতেই হবে, কিন্তু একই সঙ্গে মোদীকেও যেতে হবে।”


উল্লেখ্য, শনিবার সকালে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান অবতরণ করতেই দিল্লি পুলিশ বিমানের ভেতর ঢুকে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে-কে আটক করে। সেই ঘটনার পরই রাজধানীর রাজনৈতিক উত্তাপের পারদ আরও চড়িয়ে মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন কেজরিওয়াল।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha