নয়াদিল্লি , ১০ অক্টোবর (হি.স.): মহালয়ার পুণ্যলগ্নে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা উপলক্ষে দেশের প্রতিটি প্রান্তে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় দেবী দুর্গার আশীর্বাদ প্রার্থনা করেছেন তাঁরা।
শনিবার সকালে সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, “শুভ মহালয়া! মা দুর্গার আশীর্বাদ প্রার্থনা করছি। মায়ের আশীর্বাদ আমাদের সমাজকে সুখ, সহমর্মিতা এবং আশায় পূর্ণ করুক। চতুর্দিকে শান্তি ও সমৃদ্ধি বিরাজ করুক।”
অন্যদিকে, শারদোৎসবের আবহে দেশবাসীর সার্বিক মঙ্গল কামনা করে বার্তা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি উল্লেখ করেন, “পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনার সন্ধিক্ষণে মহালয়ায় ধ্বনিত হচ্ছে মা দুর্গার আগমনী বার্তা। মায়ের আশীর্বাদে প্রতিটি জীবন ভরে উঠুক অফুরন্ত আনন্দ, সুখ ও সমৃদ্ধিতে।”
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান