নয়াদিল্লি,
১০ অক্টোবর
(হি.স.):
সিজেপি-র আন্দোলন ও বিরোধী কর্মসূচির জেরে রাজধানীতে রাজনৈতিক উত্তেজনা আরও তুঙ্গে উঠল। শনিবার আম আদমি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে দলের বরিষ্ঠ নেতা গোপাল রাইয়ের নেতৃত্বে বিক্ষোভ দেখান এএপি-র কর্মী-সমর্থকেরা। বিক্ষোভের তীব্রতা বাড়তেই পার্টি অফিসের চারপাশ ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলে দিল্লি পুলিশ। এর কিছুক্ষণের মধ্যেই গোপাল রাই সহ একাধিক দলীয় নেতা-কর্মীকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
আটক হওয়ার মুহূর্তে প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে গোপাল রাই বলেন,
"দেখুন,
গোটা দিল্লি জুড়ে এক কালো জরুরি অবস্থা জারি করা হয়েছে। হাজার হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। পড়ুয়া ও যুবসমাজ সহ সাধারণ মানুষকে জোর করে গ্রেফতার করা হচ্ছে।"
রেল ও মেট্রো চলাচলে জারি হওয়া বিধিনিষেধের প্রসঙ্গ টেনে তিনি বলেন,
"গোটা দেশে ট্রেন স্তব্ধ করে দেওয়া হয়েছে,
মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে;
তা সত্ত্বেও গণতন্ত্র বাঁচাতে এবং জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষ দিল্লির রাজপথে পৌঁছে বিক্ষোভ দেখাচ্ছেন।"
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান