Saturday, October 10, 2026
বাড়ি জাতীয় সৌরভকেও আটক করলো পুলিশ, ইউটিউবার ধ্রুবও পুলিশের হেফাজতে

সৌরভকেও আটক করলো পুলিশ, ইউটিউবার ধ্রুবও পুলিশের হেফাজতে

সৌরভকেও আটক করলো পুলিশ, ইউটিউবার ধ্রুবও পুলিশের হেফাজতে

নয়াদিল্লি, ১০ অক্টোবর (হি.স.): ককরোচ জনতা পার্টির (সিজেপি)-র প্রতিষ্ঠাতা তথা আহ্বায়ক অভিজিৎ দীপকে-কে আটক করেছে পুলিশ। শনিবার সকালে দিল্লি বিমানবন্দরে তাঁর বিমান নামতেই পুলিশ সেখানে পৌঁছে যায়। বিমানে ছিলেন সৌরভ দাস, আশুতোষ রাঙ্কারাও। মুম্বই থেকে দিল্লিতে আসেন দীপকে-রা। সকাল ১০.১৯ মিনিট নাগাদ দিল্লি বিমানবন্দরে নামে তাঁদের বিমান। সেখান থেকেই তাঁদের আটক করা হয়।

সূত্রের খবর, বিমানবন্দর থেকে তাঁদের সরিয়ে নিয়ে গিয়েছে পুলিশ। তিন জনকে তিনটি আলাদা জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে। দীপকে-কে গুরুগ্রাম, সৌরভকে দিল্লি এবং রাঙ্কাকে নিয়ে যাওয়া হয়েছে দ্বারকায়। এর আগে যন্তর মন্তরের উদ্দেশে রওনা দেওয়ার আগে গুরুগ্রামের বাড়ি থেকে ইউটিউবার ধ্রুব রাঠীকে আটক করে পুলিশ। তাঁকে দিল্লি না-যাওয়ার অনুরোধ করা হয়েছিল। তিনি কথা শোনেননি বলে অভিযোগ। এ ছাড়াও ইন্টারনেটে জনপ্রিয় একাধিক মুখ, ককরোচদের একাধিক নেতাকে পুলিশ আটক করেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha