Monday, August 10, 2026
বাড়ি জাতীয় গান্ধীনগর সচিবালয়ে আগুন-আতঙ্ক, দমকলের তৎপরতায় এল নিয়ন্ত্রণে

গান্ধীনগর সচিবালয়ে আগুন-আতঙ্ক, দমকলের তৎপরতায় এল নিয়ন্ত্রণে

গান্ধীনগর সচিবালয়ে আগুন-আতঙ্ক, দমকলের তৎপরতায় এল নিয়ন্ত্রণে

গান্ধীনগর, ১০ আগস্ট (হি.স.): গুজরাটের গান্ধীনগরের সচিবালয়ে আগুন-আতঙ্ক! সোমবার সকালে অফিস খোলার আগেই সচিবালয়ের ৯ নম্বর ব্লকের বেসমেন্টে আগুন লাগে। দমকল বাহিনীর তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। ঘন ধোঁয়ার মধ্যেই ‘কুলিং অপারেশন’ চালানো হয় দমকলের পক্ষ থেকে। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।

দায়িত্বপ্রাপ্ত দমকল অফিসার রাজেশ প্যাটেল বলেন, "আমরা সোমবার সকাল ৭টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পাই। বেসমেন্টের ভেতরে আগুন লেগেছিল। ওপরতলার আগুন আমরা নিয়ন্ত্রণে এনেছি, কিন্তু বেসমেন্টের ভেতরে প্রচুর ধোঁয়া জমে আছে। ধোঁয়া বের করে দেওয়ার মতো কোনো ভেন্টিলেশন বা বাতাস চলাচলের ব্যবস্থা সেখানে নেই।"

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha