Monday, August 10, 2026
বাড়ি জাতীয় রাঁচিতে পড়ুয়াদের আন্দোলনে জলকামান, লাঠিচার্জ পুলিশের

রাঁচিতে পড়ুয়াদের আন্দোলনে জলকামান, লাঠিচার্জ পুলিশের

রাঁচিতে পড়ুয়াদের আন্দোলনে জলকামান, লাঠিচার্জ পুলিশের

রাঁচি, ১০ আগস্ট (হি.স.): ঝাড়খণ্ডের সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে সোমবার সকালে ‘বিধানসভা মার্চ’ শুরু করেন শিক্ষার্থীরা। আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ ও প্রশাসন। পড়ুয়াদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে, এমনকি লাঠিচার্জের অভিযোগও উঠেছে। সরকারি পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে বিধানসভা অভিযানে নেমেছেন আন্দোলনকারী পড়ুয়ারা। তাঁদের থামাতে জলকামান ব্যবহার করে পুলিশ। পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি।

প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনের ছবি হাতে নিয়ে বিক্ষোভে যোগ দিয়েছেন ঝাড়খণ্ড লোকতান্ত্রিক মোর্চা নেতা দেবেন্দ্রনাথ মাহাতো। তাঁর কথায়, ‘‘আমরা অনশনে বসেছিলাম। ব্যারিকেড আমাদের রুখতে পারবে না। সরকারকে আমাদের কথা শুনতে হবে।’’ কয়েকটি দাবি মানলেও পরীক্ষা কেলেঙ্কারি নিয়ে সিবিআই তদন্তের দাবি এখনও মানেনি হেমন্ত সোরেন সরকার। রাঁচির গ্রামীণ এলাকার পুলিশ সুপার গৌরব গোস্বামী বলেন, "তাদের মধ্যে কয়েকজন যখন শেষ ব্যারিকেড পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করে যেখানে ইতিমধ্যেই ১৪৪ ধারা কার্যকর রয়েছে তখন মৃদু লাঠিচার্জ করা হয়। লাঠির ব্যবহার ন্যূনতম রাখা হয়েছে। আমরা শিক্ষার্থীদের সঙ্গে ক্রমাগত কথা বলছি। তারা এখন শান্তিপূর্ণ অবস্থানে রয়েছে এবং আমরা তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। শিক্ষার্থীরা আপাতত এখানেই অবস্থান করতে সম্মত হয়েছে।" এডিএম (আইন-শৃঙ্খলা) ধনঞ্জয় কুমার বলেন, "পরিস্থিতি এখন সম্পূর্ণ শান্তিপূর্ণ। শিক্ষার্থীরা আমাদের আশ্বস্ত করেছিল যে, তারা শান্তিপূর্ণভাবে তাদের মিছিল বের করবে। আমরাও সেটাই অনুরোধ করছিলাম। আহত হওয়ার বিষয়ে আমার কাছে কোনও বিস্তারিত তথ্য নেই।"

এদিকে, পড়ুয়াদের মতোই পরীক্ষা-দুর্নীতিতে সিবিআই তদন্ত চেয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বাসভবনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি, বিজেপি নেতা আদিত্য সাহু-সহ বিজেপি কর্মীরা। তাঁদের আটক করে পুলিশ। ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য সোনুর অভিযোগ, আন্দোলনকে ভুলপথে চালিত করছে বিজেপি।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha