Saturday, August 15, 2026
বাড়ি জাতীয় এসআইআর নিয়ে সিজেআই-কে চিঠি, সই করলো এএপি ও ডিএমকে

এসআইআর নিয়ে সিজেআই-কে চিঠি, সই করলো এএপি ও ডিএমকে

এসআইআর নিয়ে সিজেআই-কে চিঠি, সই করলো এএপি ও ডিএমকে



নয়াদিল্লি, ৩০ জুন (হি.স.): ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) এবং নির্বাচন সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে দেশের প্রধান বিচারপতিকে চিঠি দিল বিরোধী ইন্ডি জোট। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তকে এই চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছে ২৩টি রাজনৈতিক দল। সেখানে সই রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি এবং এম কে স্ট্যালিনের দল ডিএমকে-রও।

চলতি মাসের ৮ তারিখ দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ইন্ডি জোটের বৈঠকে প্রধান বিচারপতিকে চিঠি দেওয়ার বিষয়টি স্থির হয়েছিল। ওই বৈঠকে যোগ দিয়েছিল কংগ্রেস, তৃণমূল, আরজেডি, সমাজবাদী পার্টি (এসপি), সিপিএম-সহ ২১টি দল। এ বিষয়ে তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ বলেন, "কোনও তিক্ততা নেই। এনডিএ-বহির্ভূত বিরোধী দলগুলি সম্পূর্ণ ঐক্যবদ্ধ। যেভাবে বিজেপিকে সুবিধা দেওয়ার জন্য ভোটদান প্রক্রিয়া, এসআইআর প্রক্রিয়া, নির্বাচনী প্রক্রিয়াকে হাইজ্যাক করা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা সংহতি, ঐক্য ও প্রতিরোধের চেতনায় এগিয়ে যাচ্ছি। এখন ভারতীয় গণতন্ত্রকে বিজেপি হাইজ্যাক করছে। বিজেপি ভারতীয় গণতন্ত্রকে ধ্বংস করছে।"

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha