Friday, October 23, 2026
বাড়ি বিশ্ব সংবাদ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১,৭১৯, এখনও নিখোঁজ বহু

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১,৭১৯, এখনও নিখোঁজ বহু

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১,৭১৯, এখনও নিখোঁজ বহু

কারাকাস, ৩০ জুন (হি.স.): ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,৭১৯। এখনও বহু মানুষ নিখোঁজ। ধ্বংসস্তূপের নীচে প্রাণের সন্ধানে চলছে তল্লাশি ও উদ্ধারকাজ। ভয়াবহ ভূমিকম্পের পরে কেটে গিয়েছে অন্তত ৫ দিন। এখনও চলছে উদ্ধারকাজ। ভেনেজুয়েলা সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৭১৯।

গত বুধবারের ভূমিকম্পে প্রায় ৮০০টি বহুতল ভেঙে পড়েছে। সব জায়গায় প্রাণের খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যেরা। ৭.২ ও ৭.৫ তীব্রতার জোড়া ভূমিকম্পে মোট ৭৭৪টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে; এর মধ্যে ১৮৯টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে। হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha