Saturday, October 24, 2026
বাড়ি জাতীয় পারফিউম বিক্রির আড়ালে নাশকতার ছক! মুম্বই এটিএসের জালে জইশ জঙ্গি

পারফিউম বিক্রির আড়ালে নাশকতার ছক! মুম্বই এটিএসের জালে জইশ জঙ্গি

পারফিউম বিক্রির আড়ালে নাশকতার ছক! মুম্বই এটিএসের জালে জইশ জঙ্গি

স্যন্দন ডিজিটাল ডেস্ক ২৪ অক্টোবর :  মুম্বইয়ে গ্রেপ্তার জইশ জঙ্গি (JeM Terrorist Arrested)! এই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান চালিয়ে মাহিম মেট্রো স্টেশন এলাকা থেকে যুবককে গ্রেপ্তার করেছে মুম্বইয়ের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড বা এটিসের আধিকারিকরা। ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।


মুম্বই এটিএস সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম মহম্মদ হাসান আবুর। বয়স ৩৩। যুবক অ্যাপ বাইক চালাত বলে জানা গিয়েছে। পাশাপাশি পারফিউমও বিক্রি করতেন বলে জানা গিয়েছে। ধৃতের মোবাইলে জইশ-এর প্রধান মাসুদ আজহারের অডিও ক্লিপ পাওয়া গিয়েছে বলেও জানা গিয়েছে। ধৃত যুবক নিজের ব্যবসা ও অ্যাপ বাইকারের মাধ্যম ব্যবহার করে সোশাল মিডিয়ায় উগ্র দেশবিরোধী পোস্ট করত অভিযুক্ত। এটিএস জানিয়েছে, প্রাথমিক তদন্ত থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছে, ধৃত যুবক পাকিস্তানি গোয়েন্দা কর্তাদের (পিআইও) সঙ্গে সরাসরি যোগাযোগ রাখত।


তদন্তে আরও উঠে এসেছে, ধৃত যুবক টেলিগ্রামে একটি গ্রুপ চালাত। সেই গ্রুপে ১ জুন  জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদের উসকানিমূলক একটি অডিও আপলোড করে ধৃত। এছাড়া এটিএসের আরও দাবি, ধৃত যুবক ‘ইবন-ই-কাসিম’ নামে পাকিস্তান-সমর্থিত একটি চরমপন্থী টেলিগ্রাম চ্যানেলের সক্রিয় সদস্য। অভিযুক্তের মোবাইলে ভারত বিরোধী বিষয়বস্তু পাওয়া গিয়েছে। অভিযুক্ত যুবকের কী পরিকল্পনা ছিল? তার সঙ্গে আর কে কে যুক্ত? নেটওয়ার্কের জাল কত দূর ছড়িয়েছিল? বড় কোনও নাশকতার ছক ছিল কি?  সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha