Saturday, October 24, 2026
বাড়ি জাতীয় দিল্লির শাহদরায় দ্বাদশ শ্রেণির ছাত্রীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার, তদন্তে পুলিশ ও ফরেনসিক দল

দিল্লির শাহদরায় দ্বাদশ শ্রেণির ছাত্রীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার, তদন্তে পুলিশ ও ফরেনসিক দল

দিল্লির শাহদরায় দ্বাদশ শ্রেণির ছাত্রীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার, তদন্তে পুলিশ ও ফরেনসিক দল



নয়াদিল্লি, ২৪ অক্টোবর (হি.স.): পূর্ব দিল্লির শাহদরা জেলার কৃষ্ণ নগর এলাকার একটি স্কুলে এক দ্বাদশ শ্রেণির ছাত্রীর আগুনে পুড়ে অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে ঘটনাটিকে আত্মহত্যার মামলা হিসেবে বিবেচনা করে খতিয়ে দেখছে দিল্লি পুলিশ। ঘটনাস্থলে ক্রাইম সিন ইনভেস্টিগেশন দল, দমকল বাহিনী এবং পুলিশের পদস্থ আধিকারিকরা উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছেন।

দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার কৃষ্ণ নগরের সংশ্লিষ্ট স্কুল চত্বরে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কৃষ্ণ নগর থানার পুলিশ বাহিনী। সেখানে স্কুলের গার্ড রুমের পিছন থেকে প্রায় ১৮ বছর বয়সি এক ছাত্রীর অগ্নিদগ্ধ নিথর দেহ উদ্ধার করা হয়। মৃত কিশোরী ওই স্কুলেরই দ্বাদশ শ্রেণির ছাত্রী বলে চিহ্নিত হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানের সময় অকুস্থল এবং মৃত ছাত্রীর স্কুল ব্যাগ থেকে বেশ কিছু সন্দেহজনক সামগ্রী উদ্ধার করা হয়েছে। নমুনা ও প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সংগ্রহের জন্য পুলিশের বিশেষ ক্রাইম টিম এবং ফরেনসিক বিশেষজ্ঞদের তলব করা হয়। ঠিক কী কারণে ওই ছাত্রী এমন মর্মান্তিক পদক্ষেপ নিল, নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে শিক্ষক, সহপাঠী ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে পুলিশ। ঘটনার বিস্তারিত কারণ অনুসন্ধানে তদন্ত জারি রয়েছে।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha