Thursday, August 13, 2026
বাড়ি জাতীয় শ্রীলঙ্কা সফরে রওনা উপ-রাষ্ট্রপতি রাধাকৃষ্ণন, রয়েছে একগুচ্ছ কর্মসূচি

শ্রীলঙ্কা সফরে রওনা উপ-রাষ্ট্রপতি রাধাকৃষ্ণন, রয়েছে একগুচ্ছ কর্মসূচি

শ্রীলঙ্কা সফরে রওনা উপ-রাষ্ট্রপতি রাধাকৃষ্ণন, রয়েছে একগুচ্ছ কর্মসূচি

নয়াদিল্লি, ১৯ এপ্রিল (হি.স.): শ্রীলঙ্কা সফরে রওনা হয়েছেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, উপ-রাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন রবিবার সকালে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হয়েছেন। শ্রীলঙ্কার নেতৃত্বের সঙ্গে বৈঠক এবং প্রবাসী ভারতীয়দের সঙ্গে মতবিনিময়-সহ একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।

রবিবার সকালে দু'দিনে সফরে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা হয়েছেন উপ-রাষ্ট্রপতি। দেশের উপ-রাষ্ট্রপতি হওয়ার পর এটাই সি পি রাধাকৃষ্ণনের প্রথম বিদেশ সফর। এই সফরকালে উপ-রাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়েকে, প্রধানমন্ত্রী হরিণী অমরাসুরিয়া এবং বিরোধী দলনেতার সঙ্গে বৈঠক করার কর্মসূচি রয়েছে।

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha