Wednesday, October 14, 2026
বাড়ি বিশ্ব সংবাদ ইজরায়েল কঠিন লড়াই করে ও জিততে জানে : ডোনাল্ড ট্রাম্প

ইজরায়েল কঠিন লড়াই করে ও জিততে জানে : ডোনাল্ড ট্রাম্প

ইজরায়েল কঠিন লড়াই করে ও জিততে জানে : ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, ১৯ এপ্রিল (হি.স.): ইজরায়েলের ভূয়সী প্রশংসা করলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ইজরায়েলের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ট্রাম্প মন্তব্য করেছেন, ইজরায়েল কঠিন লড়াই করে ও জিততে জানে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প নিজের ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাকাউন্টে পোস্ট করে লিখেছেন, “মানুষ ইজরায়েলকে পছন্দ করুক অথবা না করুক, তাঁরা আমেরিকার এক মহান মিত্র হিসেবে নিজেদের প্রমাণ করেছে।"

ডোনাল্ড ট্রাম্প আরও জানান, "তাঁরা সাহসী, নির্ভীক, অনুগত এবং বুদ্ধিমান। সংঘাত ও চাপের মুহূর্তে অন্যরা নিজেদের আসল রূপ দেখিয়ে দিলেও, ইজরায়েল কঠোরভাবে লড়াই করে এবং কীভাবে জিততে হয় তা জানে।”

Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha