জেরুজালেম, ২৬ অক্টোবর (হি স)। রাত পোহালে মঙ্গলবার ইজরায়েলে হতে চলেছে সাধারণ নির্বাচন। ২০২৩ সালে হামাস হামলার পর এই প্রথমবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দেশটিতে। যা ঠিক করে দেবে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ। সামাজিক মাধ্যমে নেতানিয়াহুর প্রতি খোলাখুলি সমর্থন জানিয়ে বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প লেখেন, ‘ইজরায়েলের ভোটারদের উচিত নেতানিয়াহুর হাত শক্ত করা। প্রধানমন্ত্রী হিসেবে ফের বিবিকে ভোট দিন। কারণ আমরা যে কাজ শুরু করেছি, তা আমাদের একসঙ্গে শেষ করতে হবে।’
শুধু নেতানিয়াহুর প্রশংসা নয়, একইসঙ্গে হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন ট্রাম্প। নিজের বার্তায় বুঝিয়ে দিয়েছেন, ইজরায়েলে যদি অন্য কোনও রাজনৈতিক শক্তি বা ভুল নেতৃত্ব ক্ষমতায় আসে, তবে ওয়াশিংটন আর আগের মতো পাশে দাঁড়াবে না।
তিনি লেখেন, ‘যদি ইজরায়েল এমন কোনও নেতাকে বেছে নেয়, যাঁর অর্থ বিবি (নেতানিয়াহু) ছাড়া অন্য কেউ, তবে আমেরিকাকে একাই সমস্ত কাজের দায়িত্ব নিতে হবে। আর সেই কাজে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই।’
হাইভোল্টেজ এই নির্বাচনে নেতানিয়াহুর মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে প্রাক্তন সেনাপ্রধান গাদি আইজেনকোটকে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান