Monday, October 26, 2026
বাড়ি খেলা এমবাপের জোড়া গোলে বার্সাকে হারাল রিয়াল

এমবাপের জোড়া গোলে বার্সাকে হারাল রিয়াল

এমবাপের জোড়া গোলে বার্সাকে হারাল রিয়াল



বার্সিলোনা, ২৬ অক্টোবর (হি.স.) : কাম্প নউয়ে রবিবার রাতে লা লিগায় বার্সিলোনার জয়যাত্রা থামিয়ে দিল রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপের সামনে হার মানলো রিয়াল। মরসুমের প্রথম এল ক্লাসিকোয় ২-১ ব্যবধানে জিতেছে হোসে মরিনিওর দল। রিয়ালের হয়ে দুটি গোলই করেছেন এমবাপে। ক্যাম্প নউতে এই হারে লিগে টানা নয় ম্যাচ জয়ের পর প্রথমবার পয়েন্ট হারাল বার্সিলোনা।

প্রথমার্ধ শেষ হওয়ার চার মিনিট আগে এমবাপে গোলে করে রিয়ালকে এগিয়ে দেন। ইয়ান দিওমান্দের ক্রস ক্লিয়ার করতে গিয়ে বার্সার ডিফেন্ডার মার্তিনের পায়ে লেগে বল চলে যায় এমবাপের কাছে।সেই সুযোগ কাজে লাগিয়ে রিয়ালকে এগিয়ে দেন এই ফরাসি তারকা।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে বার্সা ৬১ মিনিটে পেদ্রির পাস থেকে গোল করে সমতা ফেরান রাফিনিয়া। তবে সমতায় ফেরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি তাদের। ৮৭ মিনিটে এদুয়ার্দো কামাভিঙ্গার ক্রস থেকে নিজের দ্বিতীয় গোল করেন এমবাপে।

প্রতিযোগিতাটিতে সাত ম্যাচে এমবাপের গোল হলো আটটি। একুশ শতকে এল ক্লাসিকোয় প্রথম সাত ম্যাচে এত গোল করতে পারেননি কেউ।

এবারের লা লিগায় ৯ জয়ের পর প্রথম ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দ্বিতীয় হারের স্বাদ পেল বার্সিলোনা। গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির মাঠে ৪-২ গোলে হেরেছিল স্প্যানিশ চ্যাম্পিয়নরা।

১০ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে রয়েছে বার্সিলোনা। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাতলেটিকো মাদ্রিদ। ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha