মুম্বই, ২৬ অক্টোবর (হি.স): 'রামায়ণ' ছবিতে পরিবেশন শাখার গুরুত্বপূর্ণ ভূমিকায় যুক্ত হতে চলেছেন অভিনেতা যশ। কর্ণাটকে এই ছবিটির মুক্তির দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে যশের কোম্পানি 'মনস্টার মাইন্ড ক্রিয়েশনস'-এর পরিবেশনা শাখা । নমিত মালহোত্রার সঙ্গে এই মহাকাব্যের নির্মাণের সঙ্গে যুক্ত থাকার পর এবার পরিবেশনার ক্ষেত্রে পা রাখল যশের কোম্পানি।
পরিচালক নীতেশ তিওয়ারির নির্দেশনায় তৈরি 'রামায়ণ' দুটি ভাগে বড় পর্দায় মুক্তি পাবে। ভারতীয় মহাকাব্যর ওপর ভিত্তি করে তৈরি এই ছবিতে অত্যন্ত বিশাল পরিসরে গল্পটিকে জীবন্ত করে তোলার প্রস্তুতি চলছে। ছবিটিতে যশকে দেখা যাবে রাবণের চরিত্রে ।
ছবির পরিবেশনার দায়িত্ব বিভিন্ন অঞ্চলের জন্য আলাদাভাবে বন্টন করা হয়েছে। আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্ব সামলাবে সনি পিকচার্স, অন্যদিকে উত্তর ভারতে ধর্মা প্রডাকশন্স ছবিটি মুক্তি দেবে। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় পরিবেশনার দায়িত্ব থাকছে দিল রাজুর হাতে। কর্ণাটকে মনস্টার মাইন্ড ক্রিয়েশনসের পরিবেশনা শাখা এই দায়িত্ব সামলাবে। তামিলনাড়ুতে থিংক স্টুডিওজ এবং কেরালায় মুকেশ মেহতার নেতৃত্বাধীন ই৪ এন্টারটেইনমেন্ট ছবিটির মুক্তির দায়িত্ব পালন করবে। আগামী ৫ নভেম্বর বিশ্বজুড়ে সিনেমা হলে মুক্তি পেতে চলেছে 'রামায়ণ'।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান