Friday, October 30, 2026
বাড়ি রাজ্য পানীয় জলের দাবিতে সড়ক অবরোধে আটকে পড়লেন মন্ত্রী

পানীয় জলের দাবিতে সড়ক অবরোধে আটকে পড়লেন মন্ত্রী

পানীয় জলের দাবিতে সড়ক অবরোধে আটকে পড়লেন মন্ত্রী

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ অক্টোবর : কৈলাশহর - কমলপুরের ২০৮ নং বিকল্প জাতীয় সড়কের অন্তর্গত ৪৬ নং সুরমা বিধানসভার সাইকাবাড়িতে শুক্রবার সকাল থেকে সড়ক অবরোধে জনগণ। অভিযোগ এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা চলছে। গত তিন মাস ধরে জল না পেয়ে নাজেহাল জনগণ। এ বিষয়ে দপ্তরকে বারবার অবগত করার পরেও কাজের কাজ হয়নি।

এক মহিলা অবরোধকারী বলেন দীর্ঘ তিন মাস ধরে তারা পানীয় জলের সংকটে ভুগছে। তাদের একটাই দাবি যেভাবেই হোক না কেন প্রাণের জল নিয়মিত প্রদান করতে হবে। এলাকাবাসী বাধ্য হয়ে শুক্রবার ভোর পাঁচটা থেকে অবরোধে করেন। এতে রাস্তার দুপাশেই প্রচুর যানবাহন আটকা পড়ে। ঘটনার খবর পেয়ে কমলপুরের মহকুমা শাসক, ভিডিও, ডি.ডব্লিউ.এস দপ্তরের এস.ডি.ও, কমলপুরের মহকুমা পুলিশ আধিকারিক এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা ছুটে আসেন। এদিনের অবরোধে আটকে পড়েন মন্ত্রী টিংকু রায় এবং ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মফস্বর আলীও।

শেষ পর্যন্ত মন্ত্রী সহ প্রশাসনিক কর্তাদের আশ্বাসে অবরোধ মুক্ত হয়। এদিকে অবরোধের কারণে দুর্ভোগ পোহাতে হয় যানচালকদের। বিশেষ করে রোগী নিয়ে অ্যাম্বুলেন্স আটকে পড়ে এই অবরোধের মধ্যে। রোগীর পরিবার জানান হায়দ্রাবাদ নিয়ে যাওয়া হচ্ছে রোগীকে। বিমান টিকিট দেখানোর পরেও অবরোধে আটকে আছেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha