স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ অক্টোবর : পুলিশের বল প্রয়োগে নয়,
পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে টেট টু উত্তীর্ণ কয়েকজন চাকুরি প্রত্যাশী আহত
হলেন শুক্রবার। এদিন টেট টু অবশিষ্ট ৭৩৬ জনকে অবিলম্বে নিয়োগ করার দাবিতে শিক্ষা ভবনের
সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন অতিরিক্ত পুলিশ সুপার
ধ্রুব নাথ, ডি সি এম এবং পশ্চিম থানার পুলিশ বাহিনী। আন্দোলনকারীদের বলা হয় তারা যেন
বাড়ি চলে যায়। কিন্তু আন্দোলনকারীরা পুলিশের নির্দেশ মানতে নারাজ ছিলেন।
তাদের দাবি টেট টু পরীক্ষায় উত্তীর্ণ সকলকে নিয়োগ
করতে হবে সরকারের। সম্প্রতি সাত শতাধিক নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করেছে সরকার। অবশিষ্ট
টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ৭৩৬ জনকে অবিলম্বে নিয়োগ করতে হবে। তাদের নিয়োগ প্রক্রিয়ার
ঘোষণা না করা হলে তারা আন্দোলন থেকে উঠবে না বলে পুলিশকে সাফ জানিয়ে দেয়। শেষ পর্যন্ত
পুলিশ তাদের আটক করে অস্থায়ী ক্যাম্পে নিয়ে যেতে সিদ্ধান্ত নেয়। তখন আন্দোলনকারীদের
টানা হেঁচড়া করার সময় কয়েকজন চাকুরি প্রত্যাশী অল্পবিস্তরে আহত হন।
এর মধ্যে একজন চাকুরি প্রত্যাশী গৃহবধু মহিলা টিএসআর
কর্মীদের টানা হেঁচড়ার পুলিশের গাড়িতে উঠে অসুস্থ হয়ে পড়েন। শ্বাসকষ্ট অনুভব করেন
তিনি। সঙ্গে সঙ্গে এই গৃহবধূকে পুলিশের বাস থেকে নামিয়ে আইজিএম হাসপাতালে পাঠানো হয়।
তবে কেউ কেউ পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছে পুলিশকে কয়েকজন চাকরির প্রত্যাশীকে লাথি
দিয়েছে। কিন্তু চাকরি প্রত্যাশীদের উপর পুলিশের আক্রমণাত্মক ভাব লক্ষ্য করা যায়নি।
যাইহোক পুলিশ পরবর্তী সময় আন্দোলনকারীদের অরুন্ধতীনগর পুলিশ মাঠে নিয়ে অস্থায়ী ক্যাম্পে
রাখেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান