হায়দরাবাদ,
২৩
অক্টোবর
(হি.স.):
হায়দরাবাদে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার জরুরি
অবতরণ
করাতে
হলো
এয়ার
ইন্ডিয়ার
একটি
বিমানকে।
মুম্বইগামী
এআই
৪১৭
বিমানটি
টেক-অফ
(উড়ান)-এর
মাত্র
পাঁচ
মিনিট
পরেই
প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়।
পাইলট
দ্রুত
বিষয়টি
এয়ার
ট্রাফিক
কন্ট্রোলকে
(এটিসি)
জানান।
তারপরেই
বিমানটিকে
নিরাপদে
হায়দরাবাদ
বিমানবন্দরে ফিরিয়ে নিয়ে আসা
হয়।
বিমানে
থাকা
১০৯
জন
যাত্রীর
সবাই
নিরাপদে
রয়েছেন
বলে
জানা
গেছে।
জানা
গেছে,
বিমানটি
নিরাপদে
অবতরণের
পর
প্রযুক্তিবিদরা ত্রুটির কারণ খতিয়ে
দেখতে
শুরু
করেছেন।
তবে
কী
প্রযুক্তিগত সমস্যা হয়েছে, সেই
বিষয়ে
এখনও
পর্যন্ত
সঠিকভাবে
জানা
যায়নি।
যাত্রীদের
যাতে
মুম্বই
পৌঁছাতে
অসুবিধার
মুখে
পড়তে
না
হয়,
বিমান
সংস্থার
তরফে
বিষয়টি
গুরুত্ব
দিয়ে
দেখা
হচ্ছে।
এয়ার
ইন্ডিয়া
কর্তৃপক্ষের তরফে এই বিমানের
যাত্রীদের
যাতায়াতের
জন্য
বিকল্প
ব্যবস্থা
করার
প্রক্রিয়া
শুরু
হয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান