স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ অক্টোবর : রাত পোহালেই
দুর্গাপূজা। রাস্তায় বসে চাকুরির দাবিতে অনড় টেট ওয়ানের পরীক্ষার্থীরা। আদালতে মামলা হওয়ার কারণে ত্রিপুরা টিচার রিক্রুটমেন্ট বোর্ড কর্তৃপক্ষ মেরিট লিস্ট প্রকাশ করতে পারছে না। ফলে নিয়োগ প্রক্রিয়ার ঝুলে আছে তাদের। কিন্তু রাজ্যের বেকার পরীক্ষার্থীরা আইনি জটিলতা মানতে নারাজ। বৃহস্পতিবার সকাল থেকে তাদের আন্দোলন চলছে শিক্ষা ভবনের সামনে। রাতের বেলা তারা শিক্ষা ভবন চত্বরেই ছিলেন। শুক্রবার সকাল থেকে তারা পুনরায় আন্দোলন শুরু করেন। তাদের দাবি, আইনি জটিলতার বিষয়টি পরিষ্কার করা হোক। পরীক্ষার্থীরা কেন এই জটিলতায় ফাসবেন?
পরীক্ষার্থীদের দোষ কোথায়? তারা আরো বলেন সারারাত শিক্ষা ভবন চত্বরে থাকলেও কোন আশ্বাস পাওয়া যায়নি আধিকারিকদের কাছ থেকে।
নিজেদের এখন জীবন্ত জানোয়ার বলে মনে করছেন তারা। অবিলম্বে যাদের মেরিট তালিকা প্রকাশ করে সকলকে একসঙ্গে নিয়োগ করার দাবি করলেন। তারপর দুপুরের নাগাদ টিআরবিটি-র চেয়ারম্যান আন্দোলনরত
পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। বোর্ডের চেয়ারম্যান তাদের আশ্বস্ত করেন আদালতের ডিভিশন ব্যাঞ্চে টিআরবিটির পক্ষ থেকে আপিল করা হবে নয়জনের মামলা আলাদা করার জন্য। তাহলে ৩৬৮ জনের মেরিট লিস্ট এবং চাকরি দেওয়া সম্ভব হবে। এই আশ্বাস পান
আন্দোলনকারীরা। এমনটাই জানান চেয়ারম্যানের সঙ্গে কথা বলে আন্দোলনরত পরীক্ষার্থীরা। তারপর আন্দোলন প্রত্যাহার করলেন পরিক্ষার্থীরা। এদিকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এই আন্দোলনকে সমর্থন
করলেন। তারা কথা বলতে চাইলে কথা শুনতে না চাওয়া পুরোপুরি
অমানবিক। এ ধরনের আন্দোলন
আগে কখনো দেখেন নি। তাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে যোগ্যতার নিরিখে তাদের জন্য ব্যবস্থা নেওয়া হোক বলে দাবি করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদিকে বর্তমান মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে জিজ্ঞাসা
করা হলে তিনি জানান, টেট ওয়ান নিয়ে কিছু করতে পারবে না সরকার। হাইকোর্টে
বিচারধীন রয়েছে। আর বর্তমান সরকার
আন্দোলনের বিশ্বাসী নয়। তাই আন্দোলন করার প্রয়োজন নেই। এভাবেই সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান