স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ অক্টোবর : কখন রক্তদান
শিবির হবে সেই অপেক্ষা না করে কোন
রোগীর রক্তের প্রয়োজন শুনলেই হাসপাতাল ছুটে যেতে হবে। ভারতের ছাত্র ফেডারেশন সদর বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে এই কথা বলেন
প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ছাত্র যুব ভবনে আয়োজিত রক্তদান শিবির থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী আরো বলেন, কোন এক সময় রক্তদান
ত্রিপুরায় বড়সড় আন্দোলনের চেহেরা নিয়েছিল। বর্তমানে এই রক্তদান থমকে
গেছে। এক্ষেত্রে সরকারের উদ্যোগ বিশেষভাবে প্রয়োজন।
মুখ্যমন্ত্রীর উচিত বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে তিনি সরকারি দপ্তরের কর্মীদের রক্তদানে যুক্ত করা। তাহলে রক্তদানের পরিসংখ্যান বাড়বে। রক্তদানের থেকে মহৎ কাজ কোন কিছু হতে পারে না। তিনি রাজ্যবাসীকে দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়ে বলেন, রাজ্য এই সর্বজনীন উৎসব
সুন্দরভাবে সম্পূর্ণ হওয়ার পরিমণ্ডল নেই। কারণ রাজ্যের গ্রাম, পাহাড়, শহর সর্বত্র কাজ এবং খাদ্যের অভাব। সবার আকাঙ্ক্ষা থাকে পুজোর ৩-৪ দিন
যেন তারা ভালোভাবে খেতে পারেন। কিন্তু সেই সুযোগ নেই। কারণ কাজই মিলছে না মানুষের। অথচ
মুখ্যমন্ত্রী সহ ত্রিপুরা মন্ত্রিসভার
সদস্যরা বড় বড় প্লেকার্ড লাগিয়ে ফাঁকা শুভেচ্ছা জানাচ্ছেন। এর তীব্র নিন্দা
জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী। আয়োজিত রক্তদান শিবিরে এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃত্ব। পরবর্তী সময় রক্তদান শিবির ঘুরে দেখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। রক্তদাতাদের উৎসাহিত করেন তিনি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান