স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
১২ অক্টোবর : সোমবার উনকোটি জেলার কুমারঘাট মহকুমাবাসীর সার্বিক কল্যাণ ও উন্নত পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে ৪০ কোটি টাকারও বেশি ব্যয়ে ২১টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করতে করলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, পূর্বতন সরকার 'স্বর্ণযুগ'-এর কথা প্রচার করলেও কাজের কাজ কিছুই করেনি, বরং তাদের রেখে যাওয়া প্রায় ১৩,০০০ কোটি টাকার ঋণের বোঝা বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। নানা আর্থিক চ্যালেঞ্জ সত্ত্বেও উন্নয়নের গতি থেমে থাকেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিশায় ডাবল ইঞ্জিন সরকার রাজ্যের প্রতিটি প্রান্তে উন্নয়নমূলক কাজকে এগিয়ে নিয়ে চলেছে।
চলতি
অর্থবর্ষেই সমগ্র ত্রিপুরায় ১,০০০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর করা হয়েছে, যা রাজ্যের উন্নয়নযাত্রায় একটি উল্লেখযোগ্য মাইলফলক। মুখ্যমন্ত্রী আরও বলেন চাকরি দিয়ে সমস্যার সমাধান করা যাবে না। তাই কর্মসংস্থান বাড়ানোর দিকে গুরুত্ব দিয়েছে সরকার। তাহলে জি এস ডি পি বাড়বে। নীতি আয়োগ ত্রিপুরাকে ফন্ট রানার হিসেবে ঘোষণা করেছে। এগুলি সকাল থেকে রাত পর্যন্ত সরকারের কাজের ফলাফল। মন্ত্রী, বিধায়করা উন্নয়নকে সামনে রেখে কাজ করার প্রতিযোগিতায় নেমেছেন। যার ফলে ত্রিপুরার অর্থনীতি, ইনফ্রাস্ট্রাকচার এবং প্রশাসনিক ব্যবস্থার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তাই বর্তমান সরকার কাজের পরিপ্রেক্ষিতে মানুষের কাছে যায়। মুখ্যমন্ত্রী বিরোধীদের একহাত নিয়ে বলেন, রাষ্ট্রপতির কাছে ভোট চুরির অভিযোগ নিয়ে গিয়েছিলেন বিরোধীরা। কিন্তু রাষ্ট্রপতি বলেছেন প্রমাণ দেওয়ার জন্য। তারপর প্রমাণ দিতে পারেন না বিরোধী দলের নেতৃত্ব। তখন বিরোধী দলের নেতৃত্বকে রাষ্ট্রপতি প্রমাণ নিয়ে আসতে বলেন। তারা পার্লামেন্টের ভেতরে এবং বাইরে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। এভাবেই বিরোধীদের তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী। আয়োজিত অনুষ্ঠানে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, মন্ত্রী সান্তনা চাকমা সহ অন্যান্যরা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান