Monday, October 12, 2026
বাড়ি রাজ্য রাস্তা দখল করার অভিযোগ বিজেপি নেত্রী পাতাল কন্যার বিরুদ্ধে, দখল মুক্ত করলেন মহাকুমার শাসক

রাস্তা দখল করার অভিযোগ বিজেপি নেত্রী পাতাল কন্যার বিরুদ্ধে, দখল মুক্ত করলেন মহাকুমার শাসক

রাস্তা দখল করার অভিযোগ বিজেপি নেত্রী পাতাল কন্যার বিরুদ্ধে, দখল মুক্ত করলেন মহাকুমার শাসক

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ১২ অক্টোবর : সরকারি নির্দেশ অমান্য করে বারবার ইটের রাস্তায় বাঁশের বেড়া দেওয়ার ঘটনায় নড়েচড়ে বসল প্রশাসন। সোমবার দক্ষিণ ঘিলাতলীর ছনখলা এলাকায় পুলিশ ও আধাসামরিক বাহিনীকে সাথে নিয়ে যুদ্ধকালীন তৎপরতায় অভিযানে নামেন স্বয়ং তেলিয়ামুড়া মহকুমা শাসক। ঘটনাস্থলে থাকা অবৈধ বাঁশের বেড়া ভেঙে রাস্তা সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া হয়।

 টিআরপিসি চেয়ারপার্সন পাতাল কন্যা জমাতিয়ার লোকজন পূর্বে দুই দফা বেড়া অপসারণের পরও তৃতীয়বার সাধারণ মানুষের চলাচলের পথ আটকে দিলে এলাকায় তীব্র ক্ষোভ ছড়ায়। খবর পেয়েই বিশাল বাহিনী নিয়ে পৌঁছায় মহকুমা শাসক। ঘটনাস্থল থেকে মহকুমা শাসক জানান, BNSS ধারা 166(3) অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

জমি সংক্রান্ত বিভ্রান্তি মেটাতে মঙ্গলবার সকাল ১০টায় সরকারি সার্ভেয়ার দিয়ে সীমানা চিহ্নিত করা হবে। তিনি স্পষ্ট করেন, পাট্টাপ্রাপক তাঁর জমি পাবেন এবং সাধারণ মানুষের সরকারি রাস্তাও নিশ্চিত করা হবে। গুজবে কান না দিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি। উল্লেখ্য, সম্প্রতি পাতাল কন্যা এলাকায় গিয়ে পাল্টা অভিযোগ তুলেছিলেন যে তার জমি নাকি জবরদখল করে নেওয়া হচ্ছে।

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha