Monday, October 12, 2026
বাড়ি রাজ্য দুর্গাপুজা উপলক্ষে আগামী ১৭ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত নো-এন্ট্রি থাকবে

দুর্গাপুজা উপলক্ষে আগামী ১৭ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত নো-এন্ট্রি থাকবে

দুর্গাপুজা উপলক্ষে আগামী ১৭ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত নো-এন্ট্রি থাকবে

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ সেপ্টেম্বর ;  দুর্গাপুজা উপলক্ষে আগামী ১৭ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত নো-এন্ট্রি থাকবে। বিকেল ৫টা থেকে রাত্রি ১টা পর্যন্ত এই নো-এন্ট্রি থাকবে। পরিস্থিতির উপর বিচার করে সময়সীমা বাড়ানো হতে পারে বলে শুক্রবার সাংবাদিক সম্মেলনে করে বলেন ট্রাফিক এসপি কান্তা জাহাঙ্গীর। তিনি বলেন, পূজার দিনগুলিতে এই নো এন্ট্রি জারি করার মূল উদ্দেশ্য হলো যাতে দর্শনার্থীরা সঠিকভাবে পুজো দেখতে পারে। এবছর নতুন করে নো এন্টি থাকবে চন্দ্রপুর -ইন্দ্রনগর ব্রিজ-ধলেশ্বর এবং জেল রোড এলাকায়।

 তবে মুখ্যমন্ত্রীর নির্দেশে জরুরী পরিষেবার সঙ্গে যুক্তদের ভেহিকেল পাস দেওয়া হবে। যাতে তারা জরুরী পরিষেবার ক্ষেত্রে কোন রকম সমস্যায় না পড়েন। এরমধ্যে যেমন রয়েছে আরক্ষা দপ্তরের কর্মীরা, স্বাস্থ্য দপ্তরের কর্মী, সাংবাদিক, বিভিন্ন ক্লাবের পূজার দায়িত্বে থাকা সদস্যরা এবং প্রশাসনিক ক্ষেত্রে যারাই পুজোর দিনগুলিতে নো এন্টির সময় দায়িত্ব পালন করবে তাদেরই পাস দেওয়া হবে। তবে পাশে অপব্যবহার যেন কেউ না করেন তার জন্য আহ্বান জানান ট্রাফিক এসপি। তিনি বলেন, পাস যেন কেউ ভুয়ো ভাবে ব্যবহার করতে না পারে তার জন্য ডিজিটাল পদ্ধতি অবলম্বন করছে ট্রাফিক দপ্তর। তিনি আরো জানিয়েছেন, রেল যাত্রী, বিমান যাত্রী এবং রোগীদের জন্য একটি নির্দিষ্ট রোড ম্যাপ তৈরি করে পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha