Tuesday, August 18, 2026
বাড়ি রাজ্য মনসা পূজার জন্য পুকুর থেকে শাপলা ফুল আনতে গিয়ে মৃত্যু শিক্ষকের

মনসা পূজার জন্য পুকুর থেকে শাপলা ফুল আনতে গিয়ে মৃত্যু শিক্ষকের

মনসা পূজার জন্য পুকুর থেকে শাপলা ফুল আনতে গিয়ে মৃত্যু শিক্ষকের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ আগস্ট : মনসা পূজার জন্য পুকুর থেকে শাপলা ফুল আনতে গিয়ে মর্মান্তিক মৃত্যু শিক্ষকের। মৃত শিক্ষকের নাম অমল কান্তি সাহা। ঘটনা উদয়পুর চন্দ্রপুর ৩ নং কলোনি এলাকায়। জানা যায়, অমল কান্তি সাহা রবিবার সকালে শ্যাপলা ফুল সংগ্রহ করার জন্য বাড়ির পাশের পুকুরে যান। তখনই তিনি জলে ডুবে যান। দীর্ঘ সময় পরও অমল কান্তি সাহা বাড়িতে ফিরে না আশায় সকলে সন্দেহ হয়।

 তখন শুরু হয় খোঁজাখুঁজি। পুকুরের জলে তল্লাসি চালানোর সময় অমল কান্তি সাহাকে পাওয়া যায়। সাথে সাথে ওনাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় গোমতী জেলা হাসপাতালে। কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর অমল কান্তি সাহাকে মৃত বলে ঘোষণা করে দেন। জানা যায় মৃত অমল কান্তি সাহা অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha