Wednesday, August 19, 2026
বাড়ি রাজ্য বাস ও অটোর মধ্যে সংঘর্ষে আহত ২

বাস ও অটোর মধ্যে সংঘর্ষে আহত ২

বাস ও অটোর মধ্যে সংঘর্ষে আহত ২

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ আগস্ট : যাত্রীবাহী বাস ও যাত্রীবাহী অটোর মধ্যে সংঘর্ষ। গুরুতর ভাবে আহত হল অটো চালক সহ এক যাত্রী। ঘটনা চড়িলাম স্ট্যান্ড সংলগ্ন সাব্রুম-আগরতলা জাতীয় সড়কে। আহতরা হল অটো চালক বাহারুল ইসলাম ও যাত্রী আব্দুল কাদির। দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়।

 জানা যায় একটি বাস গাড়ি চড়িলাম স্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রী গাড়িতে তোলার সময় TR-03C-3661 নাম্বারের যাত্রীবাহী অটোটি দ্রুত গতিতে এসে বাস গাড়ির পিছনে ধাক্কা মারে। এতে যাত্রীবাহী অটোটি দুমড়ে মুচরে যায়। এতে গুরুতর ভাবে আহত হয় অটো চালক আসামের বাসিন্দা বাহারুল ইসলাম ও যাত্রী আব্দুল কাদির। স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে দমকল কর্মীদের খবর দেয়। দমকল কর্মীরা আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পরবর্তী সময় বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত অটোটিকে নিজেদের হেপাজতে নেয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha