Wednesday, August 19, 2026
বাড়ি রাজ্য মহকুমা প্রশাসনের রক্তদান শিবির

মহকুমা প্রশাসনের রক্তদান শিবির

মহকুমা প্রশাসনের রক্তদান শিবির

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ আগস্ট : রক্তদান মহৎ দান। এই স্লোগানকে সামনে রেখে সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে শনিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সদর মহকুমা শাসক অফিস প্রাঙ্গনে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডা. বিশাল কুমার, অতিরিক্ত জেলা শাসক অসিত কুমার দাস এবং সদর মহকুমা শাসক মানিক লাল দাস সহ অন্যান্যরা।

পশ্চিম ত্রিপুরা জেলা শাসক বলেন, রাজ্য ব্লাড ব্যাংক গুলির জন্য স্বেচ্ছায় রক্তদান শিবিরে এগিয়ে আসতে রাজ্য সরকার আহ্বান করেছে। একই সাথে রক্তদান শিবির সংঘটিত করে জন আন্দোলনের ডাক দিয়েছে। এরই অঙ্গ হিসেবে আজকের রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সরকারি কর্মচারীরা আগামী দিন এভাবেই রক্তদানের উৎসাহ বজায় রাখবে। যাতে ব্লাড ব্যাংক গুলির মধ্যে রক্তদানের চাহিদা পূরণ হয় বলে আশা ব্যক্ত করে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক। এদিনের আয়োজিত রক্তদান শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল বেশ লক্ষ্যণীয়। পরে রক্তদান শিবির ঘুরে দেখেন পশ্চিম ত্রিপুরা জেলাশাসক সহ অন্যান্য অতিথিরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha